AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshaya Tritiya 2025: সাধ্যের বাইরে সোনা? পকেটে টান পড়লেও অক্ষয় তৃতীয়ায় অল্প খরচেই বাড়িতে আনুন এই ৫ জিনিস, ঘুরবে ভাগ্যের চাকা

Akha Teej 2025: অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার হিড়িক পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় সোনা কেন শুভ। যাঁরা এই দিনে সোনা কিনতে পারবেন না, তাঁরা অন্য ৫টি জিনিস কিনতে পারেন।

Akshaya Tritiya 2025: সাধ্যের বাইরে সোনা? পকেটে টান পড়লেও অক্ষয় তৃতীয়ায় অল্প খরচেই বাড়িতে আনুন এই ৫ জিনিস, ঘুরবে ভাগ্যের চাকা
সাধ্যের বাইরে সোনা? অক্ষয় তৃতীয়ায় এই ৫ জিনিস কিনলেই ঘুরবে ভাগ্যের চাকাImage Credit: Getty Images
| Updated on: Apr 26, 2025 | 11:22 AM
Share

এ বছর অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) পড়েছে ৩০ এপ্রিল। মাসের শেষ মানেই পকেটে টান। এমন সময় সোনা কেনা খুবই কঠিন। শুধু তাই নয়, সোনা দরের দিক থেকে লাফিয়ে লাফিয়ে যে ভাবে ছক্কা হাঁকাচ্ছে, তাতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তরা সোনা কেনার কথা মাথাতেই আনতে পারছেন না। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার হিড়িক পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় সোনা কেন শুভ। যাঁরা এই দিনে সোনা কিনতে পারবেন না, তাঁরা অন্য ৫টি জিনিস কিনতে পারেন। জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন সোনা ছাড়া কোন কোন জিনিস কেনা শুভ। নিম্নে ৫টি জিনিসের কথা উল্লেখ করা হল।

১. রুপো – অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে পারবেন না বলে মন খারাপ করার কিছু নেই। এই দিনে রুপো কেনাও শুভ।

২. প্রপার্টি (সম্পত্তি) – হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিন নতুন বাড়ি, সম্পত্তি কেনা ভালো। এতে সেই বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

৩. গাড়ি – অক্ষয় তৃতীয়ার দিন নতুন যানবাহন কিনতে পারেন। বাইক, গাড়ি এই সব কেনার শুভ সময় বলে ধরা হয় অক্ষয় তৃতীয়াকে।

৪. কড়ি – হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে কড়ি দেবী লক্ষ্মীর প্রতীক। তাই অক্ষয় তৃতীয়ার দিন কড়ি কিনলে সংসারে মা লক্ষ্মীর আগমন হয়।

৫. মাটির পাত্র – সোনা, রুপো, সম্পত্তি, যানবাহন এ সব কিনতে যাঁরা পারবেন না, তাঁরা অক্ষয় তৃতীয়ার দিন মাটির পাত্র কিনতে পারেন। শাস্ত্র মতে, এই দিনে মাটির পাত্র কেনা অত্যন্ত শুভ। দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও সম্পত্তি লাভের জন্য মাটির কলসি বা প্রদীপ কিনতে পারেন।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা