AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Surya Grahan 2026: ১৫ দিনে জোড়া গ্রহণে কাঁপবে রাশিচক্র! অগস্টে শনির বড় খেলায় ৩ রাশির চরম বিপদ

August eclipse 2026: August 2026-এ মাত্র ১৫ দিনের ব্যবধানে জোড়া গ্রহণ। ১২ অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ও ২৮ অগস্ট চন্দ্রগ্রহণ কি ভারতে দেখা যাবে? জানুন শনির রেবতী নক্ষত্রে প্রবেশে কোন ৩ রাশির ওপর পড়বে প্রভাব ও কেতুর প্রতিকার।

Surya Grahan 2026: ১৫ দিনে জোড়া গ্রহণে কাঁপবে রাশিচক্র! অগস্টে শনির বড় খেলায় ৩ রাশির চরম বিপদ
কী বলছে জ্যোতিষশাস্ত্র?Image Credit: Free pik
| Updated on: Aug 11, 2026 | 8:24 AM
Share

অগস্ট মাস (August 2026) জ্যোতিষশাস্ত্রের দিক থেকে রীতিমতো চমক দেখাতে চলেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে আকাশে দেখা যাবে জোড়া গ্রহণ। আর এর সঙ্গেই রয়েছে কর্মফলদাতা শনির নক্ষত্র বদলের খেলা। সব মিলিয়ে এই মাসে আপনার জীবনে বড় কোনও পরিবর্তন আসবে কি? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

১৫ দিনের ব্যবধানে জোড়া গ্রহণ, ভারতে দেখা যাবে কি?

আগামী ১২ অগস্ট, ২০২৬ আকাশে দেখা যাবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ৯:০৪ মিনিটে এবং শেষ হবে ১৩ অগস্ট ভোর ৪:২৫ মিনিটে। যেহেতু এই সময় ভারতে রাত থাকবে এবং সূর্য দিগন্তের নিচে থাকবে, তাই এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই এর জন্য পুজো বন্ধ রাখা বা সূতক কাল মানার কোনও দরকার নেই।

এর ঠিক ১৬ দিন পরেই, অর্থাৎ ২৮ অগস্ট আংশিক চন্দ্রগ্রহণ রয়েছে। জ্যোতিষবিদ্যার ক্যালেন্ডার অনুযায়ী এটিও একটি গুরুত্বপূর্ণ গ্রহণ, কিন্তু Times of India-র রিপোর্ট অনুযায়ী এই চন্দ্রগ্রহণটিও ভারতে দৃশ্যমান নয়।

যদিও ভারতে দৃশ্যমান নয় বলে সূতক কাল মানা হবে না, তবুও জ্যোতিষশাস্ত্র মতে এই জোড়া গ্রহণের অশুভ প্রভাব ১২টি রাশির ওপরেই কমবেশি পড়বে।

শনির নক্ষত্র বদল ও ৩ রাশির চিন্তা

গ্রহণের এই জোড়া ধাক্কার মাঝেই আগামী ২০ অগস্ট, ২০২৬ নিজের নক্ষত্র পরিবর্তন করবেন শনিদেব। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, শনিদেব রেবতী নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবেন।

জ্যোতিষীদের মতে, শনির এই পরিবর্তনের ফলে কর্কট, কন্যা ও মীন রাশির মানুষদের এই সময়টা খুব সাবধানে চলা উচিত। অফিসে সহকর্মী বা পরিবারে কারও সঙ্গে অকারণে ঝগড়া করবেন না। আর্থিক ব্যাপারেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, নইলে জমানো টাকা হঠাৎ খরচ হয়ে যেতে পারে।

দুর্বল কেতুর লক্ষণ এর পাশাপাশি, যাঁদের কোষ্ঠীতে কেতু গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে, তাঁদেরও এই সময়টা সাবধানে থাকা দরকার। কেতু দুর্বল হলে মানুষের মনে অকারণে ভয় তৈরি হয়, জয়েন্টে ব্যথা বাড়ে এবং হঠাৎ করে টাকাপয়সার ক্ষতি হয়।

বিপদ কাটানোর সহজ উপায় তবে ভয় পাবেন না! অশুভ প্রভাব কাটাতে এই সহজ নিয়মগুলো মেনে চলতে পারেন:

১. শনিবারে বজরংবলী বা শনিদেবের পুজো করুন। ২. অনাথ বা গরিব মানুষকে নিজের সাধ্যমতো সাহায্য করুন। ৩. রাস্তার কুকুরকে বিস্কুট বা রুটি খাওয়ালে শনি ও কেতু উভয়ের অশুভ প্রভাব কেটে যায় বলে মনে করা হয়।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে লেখা। ব্যক্তিগত জীবনের কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ