AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astro Tips: প্রতিদিন রাস্তার কুকুরকে খেতে দেন? ভাল না খারাপ জানেন?

Astro Tips: প্রতিদিন কুকুরকে খেতে দিলে কী হয় জানেন? জ্যোতিষশাস্ত্রে এর ফলে কোন প্রভাবের কথা উল্লেখ করা আছে বলুন তো?

Astro Tips: প্রতিদিন রাস্তার কুকুরকে খেতে দেন? ভাল না খারাপ জানেন?
Image Credit: Meta AI
| Updated on: Jan 10, 2025 | 3:17 PM
Share

নিজের বাড়িতে কুকুর থাকুক আর নাই থাকুক রাস্তা ঘাটে চলতে ফিরতে কোনও কুকুর কাছে এসে দাঁড়ালে তাকে বিস্কুট বা অন্য কোনও খাবার কিনে দেয় অনেকেই। এমনকি যাঁরা কুকুরকে ভয় পানম তাঁরাও রাস্তায় কুকুর লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকলে তাঁকে হয়তো কিছু কিনে খেতে দেন। কিন্তু প্রতিদিন কুকুরকে খেতে দিলে কী হয় জানেন? জ্যোতিষশাস্ত্রে এর ফলে কোন প্রভাবের কথা উল্লেখ করা আছে বলুন তো?

জ্যোতিষশাস্ত্র মতে কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনি বা রাহু-কেতু দোষ থাকলে, তা প্রতিকার করা উচিত। না হলে নানা সমস্যা হতে পারে। অর্থজনিত সমস্যা, সম্পর্কে বাঁধা এমনকি সম্মানহানি ঘটতে পারে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের শান্ত রাখতে কিছু প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে। মনে করা হয় কালো কুকুর নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে।

বাড়িতে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে। ঘর-বাড়িকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতেও সাহায্য করে। শাস্ত্র অনুসারে, শনি, রাহু ও কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা সেরা সমাধান।

নানা অসুবিধার কারণে অনেকেই বাড়িতে কুকুর রাখতে পারেন না। বাড়িতে যদি কুকুর রাখতে নাও পারেন, রাস্তার কুকুরকে খাবার খাওয়াতে পারেন। এতে শনিদেব খুশি হন।

কুকুরকে খাওয়ালে এবং সেবা করলে শনিদেব খুশি থাকেন। যাঁদের শনির মহাদশা, সাড়ে সাতি বা ঢাইয়া রয়েছে, তাঁদের অবশ্যই প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ানো উচিত। কুকুরের সেবা করলেও শনি গ্রহের কারণে সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে মত অনেকের।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?