AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astrology Remedies: চাকরিতে অশান্তি চলছে? জ্যোতিষশাস্ত্র মেনে এই কাজ করুন, সাফল্য আসবে

Spiritual Remedies: অনেক চেষ্টা ও পরিশ্রম করার পরও চাকরি পায় না কিংবা চাকরিতে নানা সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের কথা শুনে চলুন।

Astrology Remedies: চাকরিতে অশান্তি চলছে? জ্যোতিষশাস্ত্র মেনে এই কাজ করুন, সাফল্য আসবে
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই পদে নিয়োগের জন্য কোনওরকম ইন্টারভিউ দিতে হবে না প্রার্থীদের।
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 6:10 AM
Share

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে গ্রহগুলি অশুভ অবস্থানে থাকে তবে তার জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এই সব ঝামেলার হাত থেকে মুক্তি পেতে এবং গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য জ্যোতিষশাস্ত্রেও অনেক ধরনের প্রতিকার উল্লেখ রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে, এই সব প্রতিকারগুলো যদি সঠিকভাবে অক্ষরে অক্ষরে পালন করা হয় তাহলে ব্যক্তির জীবনে শীঘ্রই সুখ আসবে। গ্রহ-নক্ষত্রের ত্রুটির কারণে অনেক সময় চাকরি পেতে সমস্যায় পড়তে হয়। অনেক চেষ্টা ও পরিশ্রম করার পরও চাকরি পায় না কিংবা চাকরিতে নানা সমস্যা দেখা দেয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমন কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা করলে চাকরি পাওয়ার সমস্যা ধীরে ধীরে দূর করা যায়। আসুন জেনে নেই সেই প্রতিকারগুলো সম্পর্কে…

ভগবান শিবের পূজা করুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান শিব হল এমন একজন দেবতা যিনি সহজেই প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। দ্রুত কাজ পেতে হলে সোমবার শিবের পূজা করতে হবে। পছন্দের কাজ করার জন্য, আপনাকে প্রতি সোমবার শিব মন্দিরে যেতে হবে এবং ভগবান শিবের দর্শন করতে হবে। শিবকে জল, কাঁচা দুধ ও বেলপাতা দিয়ে পুজো করতে হবে। এই প্রতিকারে, শীঘ্রই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমস্ত ধরণের সমস্যা দূর হয়ে যাবে।

হনুমান জির পুজো করুন

ভগবান হনুমানকে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর করে দিতে পারে। তিনি ভক্তদের প্রতিটি সংকট অবিলম্বে দূর করেন। চাকরি পাওয়ার জন্য হনুমানজির পুজো করা সবচেয়ে কার্যকরী জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার বলে মনে করা হয়। মঙ্গলবার হনুমান জির পূজা করুন এবং তাঁকে লাল গোলাপ ফুল অর্পণ করুন। তার সঙ্গে হনুমান চালিসা ও বজরং বান পাঠ করুন। এছাড়াও, আপনার ঘরে হনুমানজির একটি উড়ন্ত ছবি রাখুন।

সূর্যের উপাসনা করুন

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে চাকরির কারক গ্রহ বলে মনে করা হয়। যাদের রাশিতে সূর্য শক্তিশালী তারা শীঘ্রই সরকারি চাকরি পান। রাশিতে সূর্যকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন।

গণেশ দেবতার সেবা করুন

গণেশের আরাধনা করাকেও চাকরি পাওয়ার একটি ভাল উপায় বলে মনে করা হয়। আপনি যখনই চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনার সঙ্গে গণেশকে দেওয়া সুপারি এবং লবঙ্গ রাখুন। এটি দ্রুত কাজ করে।

অন্যান্য প্রতিকার

যখনই চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, পথে গরু দেখলে আটা ও গুড় খাওয়াবেন। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মনে মনে ক্রমাগত ‘ওম শ্রী হনুমতে নমঃ’ মন্ত্র জপ করুন। চাকরিতে সাফল্য পেতে প্রতিদিন পাখিদের খাওয়ান। গ্রহের ত্রুটি দূর করার এবং একটি ভাল চাকরি পাওয়ার জন্যও শনি দেবতার পুজো করুন। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় দই-চিনি খেয়ে বাড়ি থেকে বেরোবেন।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী