AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে মহাদেবের দ্বিগুণ আশীর্বাদ পেতে চান? দান করুণ এই ৪ জিনিস

মহাদেবের আশীর্বাদ পেতে শিবভক্তরা মহাশিবরাত্রিতে উপোস রেখে নিষ্ঠাভরে শিব পুজো করেন। তবে শুধু পুজো করেই নয়, মহাশিবরাত্রির দিন কয়েকটি জিনিস দান করলে জীবনে নানা অলৌকিক ঘটনা ঘটতে পারে।

Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে মহাদেবের দ্বিগুণ আশীর্বাদ পেতে চান? দান করুণ এই ৪ জিনিস
মহাশিবরাত্রিতে মহাদেবের দ্বিগুণ আশীর্বাদ পেতে চান? দান করুণ এই ৪ জিনিসImage Credit: Borayin Larios/Moment Open/ Getty Images
| Updated on: Feb 26, 2025 | 8:28 PM
Share

ঠাকুরঘরে অনেকে রোজ শিবপুজো করেন। মহাদেবের নিত্যপুজোর নিয়ম আলাদা হয়। শ্রাবণ মাসের শিবে পুজোর নিয়ম আলাদা। রয়েছে বিশেষ গুরুত্বও। তেমনই মহাশিবরাত্রির দিন শিবের আরাধনা করারও রীতিও আলাদা। ক্যালেন্ডার বলছে আজ ২৬ ফেব্রুয়ারি। সারাদেশে মহাশিবরাত্রি পালিত হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাশিবরাত্রির দিনে মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। শুধু তাই নয়, কথিত রয়েছে এই বিশেষ দিনে মহাদেব শিবলিঙ্গ রূপে মর্ত্যে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই বিশেষ দিনে মহাদেবের আশীর্বাদ পেতে শিবভক্তরা উপোস রেখে নিষ্ঠাভরে শিব পুজো করেন। তবে শুধু পুজো করেই নয়, মহাশিবরাত্রির দিন কয়েকটি জিনিস দান করলে জীবনে নানা অলৌকিক ঘটনা ঘটতে পারে। পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয় মহাশিবরাত্রি। এই দিন কী কী জিনিস দান করা উচিত, জেনে নিন।

মহাশিবরাত্রির দিন যে ৪টি জিনিস দান করলে পাবেন পুণ্যফল —

  • ঘি –  মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গের ঘি দিয়ে লেপ লাগালে মহাদেব অত্যন্ত খুশি হন। এ ছাড়া এই দিনে ঘি দান করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বাড়িতে যদি কোনও ধরণের সমস্যা বা নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, তা দূর হয়ে যাবে।
  • দুধ – মহাশিবরাত্রির দিনে দুধ দিয়ে শিবের অভিষেক করা হয়। একইসঙ্গে মহাশিবরাত্রিতে দুধ দান করলে যাদের কুণ্ডলীতে চন্দ্র দুর্বল, তা শক্তিশালী হয়ে ওঠে। মানসিক শান্তি বাড়ে।
  • কালো তিল – মহাশিবরাত্রির দিন কালো তিল দান করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাশিবরাত্রিতে কালো তিল দান করলে পিতৃপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন। একইসঙ্গে জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকলে তা দূর হয়।
  • বস্ত্র দান – মহাশিবরাত্রির দিন কোনও গরিব ব্যক্তিকে বস্ত্র দান করলে জীবনের আর্থিক সংকট দূর হয়। পরিবারের আর্থিক উন্নতি হয়। মহাদেবের আশীর্বাদও পাওয়া যায়। কখনও সংসারে কোনও কিছুর অভাব দেখা দেয় না।

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের