AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sun Transit in Leo 2026: এক বছর পর স্বস্থানে সূর্যদেব! ১৭ আগস্ট থেকে মালামাল হবে এই ৪ রাশি

Leo Sun Transit Date: আগামী ১৭ আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করছেন গ্রহরাজ সূর্য। এক বছর পর নিজের ঘরে ফিরে আসার এই ঘটনায় চার রাশির ভাগ্য বদলাতে চলেছে। চাকরি, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে মিলতে পারে অভাবনীয় সাফল্য। তালিকায় আপনার রাশি নেই তো? বিস্তারিত জানুন।

Sun Transit in Leo 2026: এক বছর পর স্বস্থানে সূর্যদেব! ১৭ আগস্ট থেকে মালামাল হবে এই ৪ রাশি
কী বলছে জ্যোতিষশাস্ত্র?Image Credit: Free pik
| Updated on: Aug 13, 2026 | 8:20 AM
Share

আকাশের গ্রহদের রাজা হলেন সূর্য। বৈদিক জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী, এই সূর্যদেব যখন নিজের অবস্থান বদলান, তখন তার একটা বড় প্রভাব পড়ে সবার জীবনেই। আগামী ১৭ আগস্ট ২০২৬, সোমবার সকাল ৭টা ৫৮ মিনিটে সূর্যদেব প্রবেশ করছেন নিজের রাশি সিংহে। পুরো এক বছর পর নিজের এই ঘরে পা রাখতে চলেছেন তিনি। সেখানে তিনি থাকবেন আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। সূর্য মানেই তেজ, ক্ষমতা, সামাজিক সম্মান, আত্মবিশ্বাস আর বাবা-ছেলের সদ্ভাব। নিজের ঘরে ফেরায় সূর্য এখন আরও শক্তিশালী। আর জ্যোতিষীদের মতে, এই শক্তিশালী সূর্যের কৃপায় চারটে রাশির মানুষের কপাল খুলে যেতে পারে।

কার কার কপাল খুলছে এই এক মাসে?

মেষ রাশি

আপনার মনের ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। ভাগ্যের সহায়তা পেতে পারেন। যারা পড়াশোনা করছেন বা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত খেটে প্রস্তুত হচ্ছেন, তারা এবার দারুণ সুখবর পেতে পারেন। ব্যবসায় এতদিন যা আটকে ছিল, তা আবার সচল হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং কোনও শুভ খবর মন ভরিয়ে দিতে পারে।

সিংহ রাশি

সূর্য আপনার রাশিরই মালিক। ফলে আপনার তো পোয়াবারো! কর্মক্ষেত্রে বসেরা আপনার কাজে খুব খুশি হবেন। নিজের দক্ষতা দেখানোর সেরা সুযোগ পাবেন এই সময়ে। আপনার আয়-উন্নতি বাড়তে পারে, সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। এমনকি চাকরিতে প্রমোশন বা হঠাৎ মাইনে বাড়ার জোরালো সম্ভাবনাও রয়েছে।

তুলা রাশি

টাকা-পয়সার কষ্ট দূর করার জন্য এই সময়টা আদর্শ। নতুন নতুন উপায়ে পকেটে টাকা আসতে পারে। ভবিষ্যতের জন্য যেসব নতুন পরিকল্পনার কথা ভাবছিলেন, সেগুলো এবার কাজে লাগাতে পারেন, সফলতার সম্ভাবনা রয়েছে। অফিসে বড় কোনও প্রজেক্ট বা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আর প্রভাবশালী মানুষদের সঙ্গে চেনা-জানা হওয়ায় আপনার কেরিয়ার এক নতুন উচ্চতায় পৌঁছতে পারে।

বৃশ্চিক রাশি

কঠোর পরিশ্রমের আসল মিষ্টি ফল এবার আপনি হাতে পেতে পারেন। যারা এতদিন মনের মতো বদলি বা পদোন্নতির জন্য চাতক পাখির মতো চেয়েছিলেন, তাদের সেই আশা পূরণ হতে পারে। ব্যবসায় দারুণ লাভের মুখ দেখতে পারেন। এমনকি সরকারি কোনও কাজ বা কাগজপত্রের ঝুটঝামেলা থাকলে তা সহজেই মেটে যেতে পারে। হঠাৎ কোনও জায়গা থেকে টাকা পেয়ে যাওয়ার সুযোগও থাকছে।

ভাগ্য আরও উজ্জ্বল করবেন কীভাবে?

শাস্ত্র অনুসারে, সূর্যের আশীর্বাদ সব সময় ধরে রাখতে প্রতিদিন সকালে নিয়ম করে সূর্যদেবকে জল নিবেদন করা খুব ভালো। সঙ্গে রবিবারে গুড় বা লাল রঙের কোনও জিনিস দুঃস্থ মানুষদের দান করতে পারেন। ইচ্ছে হলে রবিবারে নিরামিষ খেয়ে বা উপবাস রেখেও সূর্যদেবকে সন্তুষ্ট করা যায়।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে লেখা সমস্ত তথ্য বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনার ওপর ভিত্তি করে তৈরি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই বিষয়ের বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা