AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Geeta Jayanti 2023: এ বছর শেষে কবে পালিত হবে গীতা জয়ন্তী? জানুন এর গুরুত্ব ও তাত্‍পর্য

Bhagwat Geeta: কাহিনি অনুসারে, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে জীবনের সঠিক পাঠের বাণী প্রদান করেন। সেই বাণীই শ্লোক আকারে বর্ণিত রয়েছে শ্রীমদ্ভগবত গীতায়। সাধারণত, মোট ১৮টি অধ্যায় রয়েছে গীতায়। গীতার অর্থ হল, একজন মানুষের সমস্ত জীবনের প্রতিটি দিক ব্যাখ্যা করা হয়েছে।

Geeta Jayanti 2023: এ বছর শেষে কবে পালিত হবে গীতা জয়ন্তী? জানুন এর গুরুত্ব ও তাত্‍পর্য
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 8:07 PM
Share

হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র ও পৌরাণিক ধর্মগ্রন্থ হল গীতা। এই গীতাকে অধিকাংশ শ্রীমদ্ভগবত গীতা হিসেবেও চেনেন। মনে করা হয়, গীতা পাঠ ও শ্রবণের জেরে একজন মানুষের গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। এমন শক্তিও গীতার মধ্যে বিদ্য়মান। ডিসেম্বর মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়।

প্রায় পাঁচ হাজার বছরেরও আগে এই পবিত্র তিথিতেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে জীবনের বিরাট পাঠ হিসেবে গীতার বাণী আওড়েছিলেন। শ্রীকৃষ্ণ ভগবত গীতা আকারে ভক্তিমূলক সেবার গোপনীয় জ্ঞান তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন। মহাভারতের কাহিনি অনুসারে, খ্রিষ্টপূর্ব ৩১৩৮ অব্দে কুরুক্ষেত্রে টানা ১৮ দিন ধরে যুদ্ধ চলেছিল। সেই ঐতিহাসিক যুদ্ধের নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল পান্ডব ও কৌরবদের মধ্যে। ধর্মের জয় ও অধর্মের বিনাশের লক্ষ্য নিয়ে ভয়াবহ যুদ্ধের অবসান ঘটেছিল। সেই যুদ্ধেই শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি।

কাহিনি অনুসারে, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে জীবনের সঠিক পাঠের বাণী প্রদান করেন। সেই বাণীই শ্লোক আকারে বর্ণিত রয়েছে শ্রীমদ্ভগবত গীতায়। সাধারণত, মোট ১৮টি অধ্যায় রয়েছে গীতায়। গীতার অর্থ হল, একজন মানুষের সমস্ত জীবনের প্রতিটি দিক ব্যাখ্যা করা হয়েছে। প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালন করা হয়। এদিন, দেশের সব জায়গায় ধর্মগ্রন্থ গীতা পাঠ করার নিয়ম। দেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে হোম, যজ্ঞ, গীতা পাঠ করা হয়ে থাকে।

গীতা জয়ন্তী কবে পালিত হবে?

এবছর গীতা জয়ন্তী পালিত হবে আগামী ২২ ডিসেম্বর,শুক্রবার। শ্রীমদ্ভগবদ্গীতা হল হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ। এবছর গীতার ৫১৬০তম বার্ষিকী হতে চলেছে। গীতা জয়ন্তীর দিনে শুধু গীতাকে পুজো ও পাঠ করা হয়, তাই নয়, শ্রীকৃষ্ণ ও বেদব্যাসকে পুজো করা হয়ে থাকে।

সাধারণত গীতায় লেখা শ্লোকগুলি সব মানুষের কল্যাণের জন্যই নিবেদিত। গীতার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ বর্ণিত। কলিযুগে শিক্ষা ও জীবনযাপনের মাহাত্ম্যের বিভিন্ন দিকের পাঠ বর্ণিত হয়েছে। এই বিশেষ ও পবিত্র দিনে গীতা পাঠ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, সব মানুষের সমস্ত দুঃখ-কষ্টও কেটে যেতে পারে। এছাড়াও, এ দিনে, পূর্বপুরুষদের মোক্ষলাভের জন্যও শুভ। এদিনে, শ্রীকৃষ্ণের পাশাপাশি বিষ্ণুর পুজোও করা উচিত। তাঁর আশীর্বাদ পেতে এদিন বেশ কিছু নিয়মও মেনে চলা উচিত।

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের