AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris Olympics 2024: প্রথমে লাল কার্ড, এ বার এক ম্যাচ নির্বাসিত; অলিম্পিকে ভারতকে নিয়ে ছেলেখেলা

Amit Rohidas Banned: আন্তর্জাতিক হকি সংস্থা রবিবার রাতে অমিত রোহিদাসকে এক ম্যাচ নির্বাসিত করেছে। ফুটবলে কোনও ফুটবলার লাল কার্ড দেখলে পরের ম্যাচে স্বাভাবিক ভাবেই নির্বাসিত থাকেন তিনি। কিন্তু হকিতে নিয়ম সামান্য আলাদা।

Paris Olympics 2024: প্রথমে লাল কার্ড, এ বার এক ম্যাচ নির্বাসিত; অলিম্পিকে ভারতকে নিয়ে ছেলেখেলা
Paris Olympics 2024: প্রথমে লাল কার্ড, এ বার এক ম্যাচ নির্বাসিত; অলিম্পিকে ভারতকে নিয়ে ছেলেখেলাImage Credit: X
| Updated on: Aug 05, 2024 | 1:19 PM
Share

কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) পুরুষদের হকির সেমিফাইনালে উঠেছে ভারত। হকি থেকে সোনার স্বপ্ন দেখছে দেশবাসী। এরই মাঝে অবশ্য আম্পায়িংয়ের সমস্যা ভারতীয় হকি সংস্থাকে ভাবাচ্ছে। ভারতকে হারাতে কোয়ার্টার ফাইনালে দুর্নীতির আশ্রয় নিয়েছিল গ্রেট ব্রিটেন, এমনটাই অভিযোগ করেছে হকি ইন্ডিয়া। এরই মাঝে এক ম্যাচ নির্বাসিত হলেন কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখা ভারতীয় হকি প্লেয়ার অমিত রোহিদাস (Amit Rohidas)।

আন্তর্জাতিক হকি সংস্থা রবিবার রাতে অমিত রোহিদাসকে এক ম্যাচ নির্বাসিত করেছে। ফুটবলে কোনও ফুটবলার লাল কার্ড দেখলে পরের ম্যাচে স্বাভাবিক ভাবেই নির্বাসিত থাকেন তিনি। কিন্তু হকিতে নিয়ম সামান্য আলাদা। হকিতে লাল কার্ড দেখলে আম্পায়ারের রিপোর্ট দেখা হয়। এরপর টেকনিক্যাল কমিটি সেই ঘটনা খতিয়ে দেখে। এরপর নিজেদের সিদ্ধান্ত জানায়। অমিতকে এই সকল প্রক্রিয়া অবলম্বন করেই নির্বাসিত করা হয়েছে। অবশ্য ইতিমধ্যেই তাঁর নির্বাসন তুলে নেওয়ার অনুরোধ করেছে ভারত। যদি অমিতের নির্বাসন না তোলা হয়, তা হলে তিনি আগামিকাল হতে চলা ভারত বনাম জার্মানির সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন না।

প্যারিস অলিম্পিকে ভারত-গ্রেট ব্রিটেন হকি ম্যাচ ঘিরে এমনিতেই তোলপাড় চলছে। এ বার বলা হচ্ছে অলিম্পিকে ভারতকে নিয়ে ছেলেখেলা চলছে। গ্রেট ব্রিটেনের গোলকিপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে হকি ইন্ডিয়া। টাইব্রেকারের সময় ভিডিয়ো ট্যাবের ব্যবহার করেছেন গ্রেট ব্রিটেনের গোলকিপার। অভিযোগ উঠেছে যে, ট্যাব দিয়ে স্ট্র্যাটেজি ঠিক করছিলেন ব্রিটিশ গোলকিপার। পাশাপাশি অভিযোগ উঠেছে গ্রেট ব্রিটেনের কোচের বিরুদ্ধেও। তিনি গোলপোস্টের পিছন থেকে শুটআউটের সময় কথা বলছিলেন। ব্রিটিশ গোলকিপারকে বিভিন্ন পরামর্শও দিচ্ছিলেন।

Follow Us