AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Women’s Kabaddi: অপ্রতিরোধ্য মেয়েদের কবাডি দল, ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে ৩য় সোনা পেল ভারত

Asian Games 2026: ভারত গ্রুপ পর্বে বাংলাদেশকে ৪২-২১, ইরানকে ৩৭-২৩, জাপানকে ৫০-২৫ ব্যবধানে হারানোর পর সেমিফাইনালে নেপালকে উড়িয়ে দিয়ে বার্তা দিয়েছিল। সেই কথাই রাখল ফাইনালে ইরানকেও ধরাশায়ী করে। এর ফলে ক্রিকেট, শ্যুটিংয়ের মিক্সড ডাবলসের পরে আবার কবাডিতে সোনা পেল ভারত।

Indian Women's Kabaddi: অপ্রতিরোধ্য মেয়েদের কবাডি দল, ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে ৩য় সোনা পেল ভারত
ভারতীয় মহিলা কবাডি দলImage Credit: X
| Edited By: | Updated on: Sep 26, 2026 | 1:01 PM
Share

জাপান: এশিয়ান গেমসে আবার সেরার শিখরে ভারত। এবার কবাডিতে। মহিলাদের কবাডিতে ইরানকে ফাইনালে ৩৭-৩৪ ফলে হারাল ভারত। এটি এশিয়ান গেমসে ভারতের তৃতীয় সোনা। যদিও, এশিয়ান গেমসে মহিলা কবাডি দলের এটি ৪ নম্বর পদক। ২০১০ সালে এই ইভেন্ট চালু হওয়ার পর ভারত ২০১০, ২০১৪, ২০২২ সালে সোনা জিতেছিল। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ইরানের কাছে ফাইনালে হেরে রানার্স হয়েছিল ভারত।

যদিও, গ্ৰুপ পর্বে বাংলাদেশ, ইরান, জাপানকে হারায় ভারত। সেমিফাইনালে নেপালকে ৪৮-২৪ ব্যবধানে পরাজিত করে ভারত ফাইনালে পৌঁছায়। এর ফলে, টুর্নামেন্টে অপরাজিত থেকে সোনা জিতল ভারত। ফাইনালেও প্রথমার্ধে এগিয়েই ছিল টিম ইন্ডিয়া। ৬ পয়েন্টের পার্থক্য ছিল দুই দলের মধ্যে। ২২-১৬ ফলে টিম ইন্ডিয়া জিতছিল। প্রথমার্ধে এমনকি ভারতের কাছে অল-আউটও হয়ে যায় ইরান। তবে বিরতির পর মরিয়া চেষ্টা চালানো শুরু করে ইরান। ভারত ২৭-২২ ব্যবধানে এগিয়ে থাকার সময় ইরানের আতেনা মাদাদি একটি ৪ পয়েন্টের রেড করে ব্যবধান কমিয়ে ২৭-২৬ স্কোর করেন। গোটা ম্যাচে এই প্রথমবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ পায় ইরান। এরপর থেকেই ভারত ডিফেন্স শক্তিশালী করে ও ইরানের ম্যাচে ফেরার রাস্তা রুখে দেয়। শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ৩৭-৩৪ ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।

ম্যাচের শেষদিকে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরান। একবার অল-আউটও হয়ে যায় ভারত। যদিও পুষ্পা রানা ভাল খেলেছেন আজ। যদিও ভারত বাংলাদেশকে ৪২-২১, ইরানকে ৩৭-২৩, জাপানকে ৫০-২৫ ব্যবধানে হারানোর পর সেমিফাইনালে নেপালকে উড়িয়ে দিয়ে বার্তা দিয়েছিল। সেই কথাই রাখল ফাইনালে ইরানকে উড়িয়ে দিয়ে।

বর্তমান পয়েন্ট তালিকায় সেরা ৫ –

ক্রম নম্বর দেশের নাম সোনা রুপো ব্রোঞ্জ মোট পদক সংখ্যা
১ চিন ১০৫ ৩৯ ২৫ ১৬৯
২ জাপান ৩০ ৪৫ ৪৭ ১২২
৩ দক্ষিণ কোরিয়া ১৩ ২০ ৩৬ ৬৯
৪ উজবেকিস্তান ৮ ১৭ ৯ ৩৪
৫ কাজাখস্তান ৮ ৮ ১৮ ৩৪
১২ ভারত ৩ ১১ ১৩ ২৭
Follow Us