AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket Squad vs AFG: রশিদদের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা ভারতের, কোন শর্তে দলে রয়েছেন বুমরা সহ ৩?

Team India: ১৩ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর - এই ৩ দিনে হবে ম্যাচ। ৩টি ম্যাচই খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আফগানিস্তান দলের বিরুদ্ধে ভারতের এই সিরিজ আসলে ভারতে খেলা হলেও শ্রেয়সরা খেলবেন অ্যাওয়ে দল হিসেবে, যা একপ্রকার অনন্য।

Indian Cricket Squad vs AFG: রশিদদের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা ভারতের, কোন শর্তে দলে রয়েছেন বুমরা সহ ৩?
সুযোগ পেলেন সঞ্জু স্যামসন। চোটের জন্য ফেরা হল না হার্দিকের। Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 01, 2026 | 7:37 PM
Share

কলকাতা: দুই সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ এই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। এদের মধ্যে মোট ৪ জনের অন্তর্ভুক্তি হলেও অবশেষে তাঁরা খেলবেন কী খেলবেন না, তা নির্ভর করছে তাঁদের ফিটনেসের উপর। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সিরিজ।

এই দলে সুযোগ পেলেন না হার্দিক পান্ডিয়া। এর ফলে তাঁর জাতীয় দলের হয়ে খেলা আবার পিছিয়ে গেল। বহুদিন পর দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। একই সঙ্গে প্রত্যাবর্তন হয়েছে যশপ্রীত বুমরার। যদিও বুমরা ফিট থাকলেই তিনি খেলবেন, এই মর্মে তাঁকে দলে নেওয়া হয়েছে। এই দলকে নেতৃত্ব দেবেন ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার ও সহ-অধিনায়ক হিসেবে দলে নেওয়া হয়েছে তিলক ভার্মাকে। বুমরার মতো নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানাকে দলে নেওয়া হলেও তাঁদের খেলা নির্ভর করবে তাঁদের ফিটনেসের উপর। জিম্বাবোয়ে সিরিজ না খেললেও আবার সুযোগ দেওয়া হয়েছে সঞ্জু স্যামসন ও বরুণ চক্রবর্তীকে। ইংল্যান্ড সফরের সময় হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল বরুণের। এরপর বুমরাহ, হর্ষিতের পাশাপাশি বেঙ্গালুরুর BCCI Centre of Excellence -এ রিহ্যাব করছিলেন বরুণ।

১৩ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর – এই ৩ দিনে হবে ম্যাচ। ৩টি ম্যাচই খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আফগানিস্তান দলের বিরুদ্ধে ভারতের এই সিরিজ আসলে ভারতে খেলা হলেও শ্রেয়সরা খেলবেন অ্যাওয়ে দল হিসেবে, যা একপ্রকার অনন্য। কিন্তু চোটের কারণে হার্দিকের অনুপস্থিতি আবার পিছিয়ে দিল জাতীয় দলের জার্সিতে, তাই বুঝিয়ে দিল।

ভারতের দল- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, নীতিশ কুমার রেড্ডি*, হর্ষিত রানা*, ওয়াশিংটন সুন্দর*, যশপ্রীত বুমরা*

Follow Us