AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mirabai Chanu: কমনওয়েলথে এ বার নতুন বিভাগে অলিম্পিকে পদকজয়ী ভারোত্তোলক

এ বছরই বার্মিংহামে কমনওয়েলথ গেমস। তার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে। প্রথম বার ৫৫ কেজি বিভাগে অংশ নিলেন চানু। আর প্রথম বার অংশ নিয়েই শীর্ষে শেষ করলেন ভারতীয় ভারোত্তোলক। গত ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। টোকিও অলিম্পিকের পর সিঙ্গাপুরেই প্রথম বার খেলতে নামেন।

Mirabai Chanu: কমনওয়েলথে এ বার নতুন বিভাগে অলিম্পিকে পদকজয়ী ভারোত্তোলক
মীরাবাই চানু Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 5:36 PM
Share

সিঙ্গাপুর: অলিম্পিকে (Olympics) ভারতের পদকজয়ী মীরাবাই চানুকে (Mirabai Chanu) এ বার দেখা যাবে নতুন ক্যাটেগরিতে। টোকিও অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন মণিপুরের ভারোত্তোলক। এ বার ৫৫ কেজি বিভাগে অংশ নেবেন চানু। কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) টিকিটও পেয়ে গিয়েছেন অলিম্পিকে পদকজয়ী এই ভারোত্তোলক। সিঙ্গাপুরে ৫৫ কেজি বিভাগে সোনা জেতেন। স্ন্যাচ আর ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৯১ কেজি ভার তোলেন চানু। তবে ৫৫ কেজি বিভাগে অংশ নেওয়ার পাশাপাশি ৪৯ কেজি বিভাগেও খেলতে দেখা যাবে তাঁকে। কমনওয়েলথ ব়্যাঙ্কিংয়ের বিচারে ৪৯ কেজি বিভাগে আগেই ছাড়পত্র পেয়ে গিয়েছেন চানু। ভারতের পদক জয়ের সম্ভাবনা বাড়াতেই ৫৫ কেজি বিভাগে খেলতে দেখা যাবে তাঁকে।

এ বছরই বার্মিংহামে কমনওয়েলথ গেমস। তার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে। প্রথম বার ৫৫ কেজি বিভাগে অংশ নিলেন চানু। আর প্রথম বার অংশ নিয়েই শীর্ষে শেষ করলেন ভারতীয় ভারোত্তোলক। গত ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। টোকিও অলিম্পিকের পর সিঙ্গাপুরেই প্রথম বার খেলতে নামেন।

চানুর পর দ্বিতীয় স্থানে শেষ করেন অস্ট্রেলিয়ার জেসিকা সেওয়াসতেঙ্কো। স্ন্যাচ আর ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৭ কেজি ভার তোলেন অজি ভারোত্তোলক। মালয়েশিয়ার এলি এঙ্গলেবার্ট ১৬৫ কেজি ভার তুলে তিন নম্বরে শেষ করেন। সাফল্যের মাঝেও অতীতের কঠিনের লড়াই ভোলেননি চানু। এক সাক্ষাৎকারে চানু বলেন, “আমি যখন ভারোত্তোলন শুরু করেছিলাম, তখন আমার বয়স মাত্র ১৪। বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হয়েছে আমাকে। তেমন সুযোগ সুবিধা ছিল না।আমার কঠিন ট্রেনিংয়ের সময়গুলোয় পরিবারকে পাশে পেয়েছি। সবসময় তাঁরা আমাকে সাহস জুগিয়েছেন। আশা করি আমার পদক তাঁদের মুখে হাসি ফোটাতে পেরেছে। সরকারেরও অভূতপূর্ব সাহায্য পেয়েছি আমি।”

পরিবারের মুখে হাসি ফোটালেও তিনি যে এখনও লড়াই থামিয়ে রাখতে চাননা। ২১ বছর পর অলিম্পিকে ভারতকে ভারোত্তোলনে পদকের স্বাদ এনে দিয়েছেন। কর্ণম মালেশ্বরীর পর তিনি। তাও আবার রূপো। চানু এবার বদল করতে চান পদকের রং।  প্যারিস অলিম্পিকে সোনাই এখন লক্ষ্য মনিপুরী ভারোত্তোলকের। প্রসঙ্গত, গত ২৪শে জুলাইয়ে টোকিও অলিম্পিকে মহিলা ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন মীরাবাই চানু।

আরও পড়ুন: India vs Sri Lanka: ঈশান-শ্রেয়সের ব্যাটে ৬২ রানে জয় ভারতের

Follow Us