AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI New Rules: ঘরোয়া ক্রিকেটে বড় সিদ্ধান্ত, ২০২৬-২৭ মরসুমে ৫ নিয়ম পরিবর্তন করল বিসিসিআই!

Indian Cricket: আগামী মাসে দলীপ ট্রফি দিয়ে শুরু হচ্ছে ভারতের ২০২৬-২৭ ঘরোয়া ক্রিকেট মরসুম। তার আগে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নতুন নিয়মগুলি সম্পর্কে জানাতে শুরু করেছে। ইতিমধ্যেই এই নিয়ম বদলের সার্কুলার সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থার কাছে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই।

BCCI New Rules: ঘরোয়া ক্রিকেটে বড় সিদ্ধান্ত, ২০২৬-২৭ মরসুমে ৫ নিয়ম পরিবর্তন করল বিসিসিআই!
বিসিসিআই!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 11:33 AM
Share

কলকাতা : ২০২৬-২৭ ঘরোয়া ক্রিকেট মরসুম শুরুর আগে নিয়মে বড়সড় পরিবর্তন আনল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)-র সুপারিশ মেনে ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম বদলেছে বিসিসিআই। ইতিমধ্যেই এই নিয়ম বদলের সার্কুলার সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থার কাছে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই।

১) নো বল : সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বোলিং সংক্ৰান্ত নিয়মে। কোনও বোলার যদি ইচ্ছাকৃত ফ্রন্ট ফুট ডেলিভারি করেন বা নন ল্যান্ডিং ডেলিভারি করেন, তাহলে তাঁকে পুরো ম্যাচের বাকি অংশে আর বোলিং করতে দেওয়া হবে না। এর আগে এই ধরণের অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট বোলারকে শুধু সেই ইনিংসের বাকি অংশে বোলিং থেকে বিরত রাখা হত। তবে নতুন নিয়ম অনুযায়ী, শাস্তি আরও কঠোর করা হয়েছে। মাঠের দুই অন-ফিল্ড আম্পায়ারই ঠিক করবেন, কোনও ডেলিভারি ইচ্ছাকৃত ছিল কি না।

২) শেষ ওভার : এতদিন দিনের শেষ ওভার চলাকালীন যদি কোনও উইকেট পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে দিনের শেষ ঘোষণা করা হত। ফলে নতুন ব্যাটারকে আর নামতে হত না। কিন্তু এবার থেকে শেষ ওভার পর্যন্ত খেলা চলবে, মাঝপথে উইকেট পড়লেও।

৩) ডিক্লেয়ার : নতুন নিয়ম অনুযায়ী, কোনও দল শেষ ইনিংসে আর ডিক্লেয়ার বা ফরফিট করতে পারবে না। এমসিসি ও বিসিসিআই মনে করেছে, এই নিয়মকে ব্যবহার করে অনেক সময় কৃত্রিমভাবে ম্যাচের ফলকে প্রাভাবিত করা হয়। যা ক্রিকেটের পক্ষে ক্ষতিকর।

৪) প্রধান কোচ : ঘরোয়া একদিনের ম্যাচে এখন থেকে ড্রিঙ্কস ব্রেকের সময় দলের প্রধান কোচ মাঠে প্রবেশ করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটেও সেই নিয়ম কার্যকর করতে চলেছে আইসিসি। ফলে, সেই পথেই হাঁটছে বিসিসিআই।

৫) উইকেটকিপারদের নিয়ম: কিপারদের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হচ্ছে। আগে বোলার রান আপ শুরু করার পর থেকেই কিপারকে গ্লাভসকে স্টাম্পের পিছনে রাখতে হত। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র বল ছাড়ার মুহূর্তে গ্লাভস স্টাম্পের পিছনে থাকলেই চলবে। আগের নিয়মের কারণে অতীতে একাধিকবার নো বল ডাকা হয়েছে, যা বৈধ স্টাম্পিং বাতিল করে দিয়েছে। নতুন নিয়ম সেই জটিলতা অনেকটাই কমবে।

আগামী মাসে দলীপ ট্রফি দিয়ে শুরু হচ্ছে ভারতের ২০২৬-২৭ ঘরোয়া ক্রিকেট মরসুম। তার আগে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নতুন নিয়মগুলি সম্পর্কে জানাতে শুরু করেছে। বিসিসিআই জানিয়েছে, মরসুম শুরু হওয়ার আগে ম্যাচ অফিসিয়ালদের জন্য বিশেষ সচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করা হবে।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন