AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana Verification: কেন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ করতে চাইছেন না অঙ্গনওয়ারি কর্মীরা?

Anganwadi workers Agitation: মিছিল থেকেই এক মহিলা বলেন, “এখন তো আমাদের দিয়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে। আমরা কাজ করব না সেটা বলছি না। কিন্তু আমরা চাই আমাদের সঙ্গে সরকারি কোনও আধিকারিক থাকুক।”

Annapurna Yojana Verification: কেন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ করতে চাইছেন না অঙ্গনওয়ারি কর্মীরা?
সমস্যা কোথায়? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 11:31 AM
Share

আরামবাগ: যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাঁদের অনেকেই কাঠগড়ায় তুলছেন তাঁদেরই। সে কারণে অন্নপূর্ণা যোজনার ফর্মের পুনরায় ভেরিফিকেশনের কাজ থেকে অব্যাহতি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার আরামবাগে এসডিও ও বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। একইসঙ্গে মা ও শিশুদের খাদ্যের গুণগত মান বাড়াতে অর্থ বরাদ্দ, বকেয়া ডিম ও সবজির বরাদ্দ-সহ একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা মিছিলও করলেন। 

এদিন আরামবাগ এসডিপিও অফিস থেকে পদযাত্রা করে এসডিও ও বিডিও অফিসে পৌঁছান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। শেষে প্রশাসনের কর্তাদের কাছে স্মারকলিপিও জমা দেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার ফর্মের পুনঃ ভেরিফিকেশনের সময় কোনও সরকারি আধিকারিক উপস্থিত থাকেন না। ফলে যাঁরা এখনও প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন না তাঁদের ক্ষোভের মুখে পড়ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরাই। তাঁদেরই দায়ী করা হচ্ছে। এর জেরে কর্মীদের প্রায়শই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। 

মিছিল থেকেই এক মহিলা বলেন, “এখন তো আমাদের দিয়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে। আমরা কাজ করব না সেটা বলছি না। কিন্তু আমরা চাই আমাদের সঙ্গে সরকারি কোনও আধিকারিক থাকুক।”  

এছাড়াও এদিনের ডেপুটেশনে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্য খাদ্যের মানোন্নয়ন এবং সেই লক্ষ্যে বরাদ্দ অর্থ বৃদ্ধির দাবিও জানানো হয়। সংগঠনের প্রতিনিধিদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি প্রশাসনের নজরে আনা হলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। তাই কর্মীদের স্বার্থ রক্ষা এবং পরিষেবার মান আরও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। এখন প্রশাসনের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা