AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL: বয়স স্রেফ সংখ্যা মাত্র… চল্লিশোর্ধ্ব যে ক্রিকেটারকে এখনও IPL-এ ক্যাপ্টেন দেখছেন এবিডি!

বয়স স্রেফ সংখ্যা--- এই তত্ত্বে অনেকেই বিশ্বাসী। যেমন বিশ্বাসী প্রোটিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স (AB De Villiers)। তিনি মনে করেন, এমন এক ক্রিকেটার রয়েছেন, যিনি আইপিএলে (IPL) চল্লিশের কোঠা পেরিয়ে গেলেও সফল ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন।

IPL: বয়স স্রেফ সংখ্যা মাত্র... চল্লিশোর্ধ্ব যে ক্রিকেটারকে এখনও IPL-এ ক্যাপ্টেন দেখছেন এবিডি!
IPL: বয়স স্রেফ সংখ্যা মাত্র... চল্লিশোর্ধ্ব যে ক্রিকেটারকে এখনও IPL-এ ক্যাপ্টেন দেখছেন এবিডি!Image Credit: BCCI
| Updated on: Oct 07, 2024 | 7:41 PM
Share

কলকাতা: দেশ-বিদেশ জুড়ে রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যেখানে একদিকে উঠতি প্রতিভার বিচ্ছুরণ দেখা যায়, অপরদিকে অভিজ্ঞতার দ্যুতিও ছড়িয়ে পড়ে। আইপিএলের মঞ্চে চল্লিশোর্ধ ক্রিকেটাররা কখনও চমক দেখান। আবার কখনও সকলকে তাক লাগিয়ে দেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারও। বয়স স্রেফ সংখ্যা— এই তত্ত্বে অনেকেই বিশ্বাসী। যেমন বিশ্বাসী প্রোটিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স (AB De Villiers)। তিনি মনে করেন, এমন এক ক্রিকেটার রয়েছেন, যিনি আইপিএলে (IPL) চল্লিশের কোঠা পেরিয়ে গেলেও সফল ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন। কার কথা বলেছেন এবিডি?

নিজের ইউটিউব চ্যানেলে এবিডি জানান, তাঁর মনে হয় দক্ষিণ আফ্রিকার ফাফ ডু’প্লেসির ৪০ বছর বয়স হলেও তাঁকে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরাবে না আরসিবি। এবিডি নিজেও আরসিবি প্রাক্তনী। এ বছর রয়েছে আইপিএলের মেগা নিলাম। তার আগে প্রোটিয়া সুপারস্টার বলেন, ‘বয়স স্রেফ সংখ্যা মাত্র। ওর (ফাফ ডু’প্লেসি) যে ৪০ বছর বয়স, তাতে আমার মনে হয় না কোনও সমস্যা হবে বলে। ও কয়েকটা বছর আরসিবিতে খেলেছে। দলের সকলে ওর সঙ্গে মানিয়ে নিয়েছে। আমি এটা বুঝতে পারি যে, ও আরসিবির হয়ে কোনও ট্রফি জিততে পারেনি বলে একটা বাড়তি চাপ রয়েছে। কিন্তু ও একজন অনদব্য প্লেয়ার। আমার মনে হয় অভিজ্ঞতার দিক থেকে বিরাটও ওকেই আরসিবির নেতা হিসেবে দেখতে চাইবে।’

হঠাৎ কেন ফাফ ডু’প্লেসির আরসিবি ক্যাপ্টেন থাকা নিয়ে আলোচনায় নেমেছেন এবিডি? কারণ, সম্প্রতি বার বার শোনা গিয়েছে পঁচিশের আইপিএলে দল বদল হতে পারে রোহিত শর্মার। শুধু তাই নয়, ব্যাঙ্গালোরের একাধিক ভক্ত রোহিতকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখতে চান ১৮তম আইপিএলে। এবিডি মনে করেন, যদি মুম্বই ইন্ডিয়ান্স টিম ছেড়ে আরসিবিতে যান রোহিত, তা হলে সেটা হবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত