AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul: এক পোস্টে অবসর জল্পনা, অবশেষে লোকেশ রাহুলের ‘বিরাট’ ঘোষণা

KL Rahul Makes Announcement: একটি চ্যারিটির জন্য বেশ কিছু জিনিস নিলামে তুলবেন তাঁরা। সেই অর্থ যাবে একটি সংস্থায়। চ্যারিটির জন্যই সেই অর্থ ব্যবহার করা হবে। সেটাই করলেন লোকেশ রাহুল। সেখানে নানা জিনিসই নিলামে তোলা হয়েছিল। শিশুদের জন্য ব্যবহার হবে সেই অর্থ। অবদান রাখলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরাও।

KL Rahul: এক পোস্টে অবসর জল্পনা, অবশেষে লোকেশ রাহুলের 'বিরাট' ঘোষণা
Image Credit: X
| Updated on: Aug 24, 2024 | 2:41 AM
Share

এক পোস্টে জল্পনা বাড়িয়েছিলেন। হঠাৎই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা লোকেশ রাহুলকে নিয়ে। নিজেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, একটি ঘোষণা করব, সঙ্গে থাকুন। স্বাভাবিক ভাবেই নানা অনুমান শুরু হয়ে যায়। অনেকেই ভাবছিলেন, ক্রিকেটকে বিদায় জানাবেন না তো লোকেশ রাহুল! তবে সেই জল্পনা উড়িয়ে নতুন পোস্ট। স্ত্রী আথিয়া শেঠি পোস্ট করেছিলেন একটি চ্যারিটির জন্য বেশ কিছু জিনিস নিলামে তুলবেন তাঁরা। সেই অর্থ যাবে একটি সংস্থায়। চ্যারিটির জন্যই সেই অর্থ ব্যবহার করা হবে। সেটাই করলেন লোকেশ রাহুল। সেখানে নানা জিনিসই নিলামে তোলা হয়েছিল। শিশুদের জন্য ব্যবহার হবে সেই অর্থ। অবদান রাখলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরাও।

ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন। টেস্ট ক্রিকেটে সুযোগ হবে কিনা নিশ্চিত নয়। প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন রাহুল। মাঠের বাইরেও মন জিতলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন পোস্টে লিখেছেন, ‘আমাদের অকশন সফল হয়েছে। অনেক বিশেষ শিশুর পাশে দাঁড়াতে পারব আমরা। সকলকে ধন্যবাদ। এই বিশেষ কাজে আপনারা যে ভাবে সাড়া দিয়েছেন, তার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়।’

জার্সি থেকে ক্রিকেট ব্যাট। সব কিছুই নিলামে তোলা হয়েছিল। নিলামে কী কী বিক্রি হল? লোকেশ রাহুলের অকশনে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে বিরাট কোহলির জার্সি। তার দাম উঠেছিল ৪০ লক্ষ টাকা। বিরাট কোহলির গ্লাভস বিক্রি হয়েছে ২৮ লক্ষ টাকায়। রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি এবং রাহুল দ্রাবিড়ের ব্যাট বিক্রি হয়েছে যথাক্রমে ২৪, ১৩ ও ১১ লক্ষ টাকায়।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা