AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI, IPL 2025: বুমরার অনুপস্থিতিতে MI-এর বোলিং বিভাগকে কত রেটিং দিলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া?

Hardik Pandya: আইপিএলের প্রথম পর্বের কয়েকটা ম্যাচে জসপ্রীত বুমরাকেও পাওয়া যাবে না। এই পরিস্থিতিতেও হার্দিক মনে করছেন, মুম্বইয়ের বোলিং লাইন-আপ বেশ শক্তিশালী।

MI, IPL 2025: বুমরার অনুপস্থিতিতে MI-এর বোলিং বিভাগকে কত রেটিং দিলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া?
বুমরার অনুপস্থিতিতে MI-এর বোলিং বিভাগকে কত রেটিং দিলেন ক্যাপ্টেন?Image Credit: PTI
| Updated on: Mar 19, 2025 | 7:41 PM
Share

কলকাতা: দেখতে দেখতে এগিয়ে আসছে ১৮তম আইপিএলের বোধনের দিন। শনিবার ইডেনে টুর্নামেন্টের উদ্বোধন হবে। ৫ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) টুর্নামেন্ট শুরু করবে ২৩ মার্চ। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মুম্বই পাবে না হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আর আইপিএলের প্রথম পর্বের কয়েকটা ম্যাচে জসপ্রীত বুমরাকেও পাওয়া যাবে না। এই পরিস্থিতিতেও হার্দিক মনে করছেন, মুম্বইয়ের বোলিং লাইন-আপ বেশ শক্তিশালী।

এ বারের আইপিএলের আগে বোলিং ইউনিটকে শক্তি হিসেবে দেখছেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন,  “পরিকল্পনা খুবই পরিষ্কার। অনেক অভিজ্ঞতা থাকলেও ওয়াংখেড়ে সবসময় বোলারদের ছেড়ে কথা বলে না। আমরা যে ট্র্যাকে খেলি, তাতে বোলারদের কাজ সহজ নয়। ফলে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে খুবই প্রয়োজন। মিচেল স্যান্টনার থেকে ট্রেন্ট বোল্ট রয়েছে। ট্রেন্ট আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দীপক থেকে শুরু করে বুম (জসপ্রীত বুমরা), আমি, মুজিব – সকলেই প্রচুর ক্রিকেট খেলি। আমাদের বোলিং ইউনিট বেশ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞও। ফলে যখন কঠিন সময় আসবে, সকলে যেন মোকাবিলা করতে পারে, সেটাই মাথায় রাখতে হবে। সেই ভাবেই বোলারদের বেছে নেওয়া হয়েছে।”

মরসুম শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে হেড কোচ মাহেলা জয়বর্ধনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, দলের ৩ মূল প্লেয়ার কারা হতে পারেন? উত্তরে মাহেলা বলেন, “সত্যি বলতে গেলে আমার জন্য এটা বলা এখনই কঠিন। বিশেষ করে যেহেতু বুমরা শুরুর দিকে নেই। আর হার্দিকও প্রথম ম্যাচে নেই। কোর গ্রুপটা রয়েছে। রোহিত রয়েছে। আমার হার্দিকের সঙ্গে কথা হয়েছে। চেন্নাইয়ের উইকেট কেমন থাকে সেটা দেখে ঠিক করা হবে ৩ বিদেশি না ৪ বিদেশিতে যাওয়া হবে। কয়েকজন প্রথম ম্যাচ মিস করছে। ফলে একটু ভেবে চিন্তে একাদশ ভাবতে হবে।”

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা