AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arshdeep Singh: তিন ‘টাইগার-বধ’ করলেই বুমরার এক রেকর্ডে ভাগ বসাবেন অর্শদীপ সিং

IND vs BAN, 2nd T20: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ, বুধবার ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-২০ ম্যাচ। এই ম্যাচে বিশেষ নজর থাকবে অর্শদীপ সিংয়ের দিকে। তিনি যদি শান্তদের বিরুদ্ধে ৩টি উইকেট নিতে পারেন, তা হলেই স্পর্শ করে ফেলবেন বুমরা।

Arshdeep Singh: তিন 'টাইগার-বধ' করলেই বুমরার এক রেকর্ডে ভাগ বসাবেন অর্শদীপ সিং
তিন 'টাইগার-বধ' করলেই বুমরার এক রেকর্ডে ভাগ বসাবেন অর্শদীপ সিংImage Credit: PTI FILE
| Updated on: Oct 09, 2024 | 2:36 PM
Share

কলকাতা: বছর দুয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছেন ভারতের তরুণ তুর্কি অর্শদীপ সিং (Arshdeep Singh)। ধীরে ধীরে জাতীয় দলের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখাতে সফল হয়েছেন। বাঁ-হাতি পেসারকে অনেকেই বলেন জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) উত্তরসূরি। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় পেসার বুমরা। সেই বুমরার এক টি-২০ রেকর্ড সুরক্ষিত নয়। বাংলাদেশের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে তা ভেঙে ফেলতে পারেন অর্শদীপ সিং। জানেন বুম বুম বুমরার কোন রেকর্ড, আজ, বুধ-রাতে ভেঙে ফেলতে পারেন অর্শদীপ?

জসপ্রীত বুমরার কোন রেকর্ড ভাঙার মুখে রয়েছেন অর্শদীপ সিং?

বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে ৩টি উইকেট নিয়েছিলেন ভারতের তরুণ পেসার অর্শদীপ সিং। ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে এখনও ৮৬টি উইকেট নিয়েছেন তিনি। আর জসপ্রীত বুমরা এখনও অবধি ৭০টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৯টি উইকেট নিয়েছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ৩টি উইকেট নিলেই বুমরাকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেটের দিক থেকে ছুঁয়ে ফেলবেন অর্শদীপ। আর ৪টি উইকেট পেলে, ছাপিয়ে যাবেন জসপ্রীত বুমরাকে।

একইসঙ্গে এই ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজে অর্শদীপের সামনে সুযোগ থাকছে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারী হওয়ার দিকে এগিয়ে যাওয়ার। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারী বোলার যুজবেন্দ্র চাহাল। তিনি ৮০টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৬টি উইকেট নিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি ৮৭টি টি-২০ ম্যাচে ৯০টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন, চার ও পাঁচে যথাক্রমে জসপ্রীত বুমরা (৭০টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৯ উইকেট), হার্দিক পান্ডিয়া (১০৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৭টি উইকেট) ও অর্শদীপ সিং (৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬টি উইকেট) রয়েছেন।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে