AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: আগামী মরসুমেও কি বিদেশের মাঠে আইপিএল?

নিলামের দিনক্ষণ ঠিক হয়ে গেলেও, টুর্নামেন্টের ভেনু চূড়ান্ত নয়।

IPL 2022: আগামী মরসুমেও কি বিদেশের মাঠে আইপিএল?
আইপিএল। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jan 11, 2022 | 9:20 PM
Share

নয়াদিল্লি: বিশ্বজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। একের পর এক করোনার (COVID-19) নয়া ভ্যারিয়েন্ট ক্রমশ পরিস্থিতি জটিল করছে। দেশে করোনার যা পরিস্থিতি, তাতে নির্বিঘ্নে ১০ দলের আইপিএল (IPL) কীভাবে আয়োজন করবে বোর্ড সেটাই এখন বড় প্রশ্ন। গত দু’বছর পর পর দু’বার মরুশহরে সফলভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করেছে বিসিসিআই। এ বারও কি তবে বিদেশের মাঠেই হবে আইপিএল? সূত্রের খবর, বিসিসিআই (BCCI) বিকল্প হিসেবে সব দিকগুলোই দেখে রাখছে। সেই পরিকল্পনায় বিদেশে আইপিএল করার ব্যাপারটিও অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমান করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বোর্ড। এবং টুর্নামেন্টের স্থানগুলির বিষয়ে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, “বিসিসিআই সমস্ত বিকল্পগুলি দেখে রাখছে। যার মধ্যে বিদেশে আইপিএল আয়োজন করার ব্যাপারটা অন্তর্ভুক্ত রয়েছে। তবে আসল লক্ষ্য ভারতে আইপিএল আয়োজন করার দিকেই।”

আমেদাবাদ ও লখনও ফ্র্যাঞ্চাইজিকে সরকারি ভাবে আইপিএলে নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে গভর্নিং কাউন্সিল। এবং আইপিএল-১৫ শুরু হওয়ার আগে মেগা নিলামের দিনক্ষণও জানিয়ে দিয়েছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। বেঙ্গালুরুতে ১২-১৩ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম।

নিলামের দিনক্ষণ ঠিক হয়ে গেলেও, টুর্নামেন্টের ভেনু চূড়ান্ত নয়। তবে বোর্ডের তরফে কিন্তু ভেবে রাখা হয়েছে, যদি পরিস্থিতি খুব খারাপ হয়, শুধু মুম্বইয়ে পুরো আইপিএল আয়োজন করা হবে। আগে আইপিএলে ৮ টা দল খেলত। কিন্তু আগামী মরসুম থেকে দুটো টিম বেড়ে যাওয়ায় আইপিএলের ম্যাচের সংখ্যাও বাড়ছে। মুম্বইয়ে ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং নভি মুম্বইয়ের মতো তিনটে মাঠ কি এত ম্যাচের চাপ সামলানোর জন্য তৈরি? আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল কিন্তু বলছেন, ‘আগামী আইপিএল আমরা দেশের মাঠেই আয়োজন করতে চাই। কিন্তু পরিস্থিতি দেখতে হবে।’

আরও পড়ুন: IND vs SA 3rd Test Day 1 Live: সেঞ্চুরি হাতছাড়া হল কোহলির, ২২৩ রানে আটকে গেল ভারত

আরও পড়ুন: IPL Auction: ১২-১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম বেঙ্গালুরুতে

Follow Us