AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: শ্রেয়স আইয়ারের সঙ্গে বিয়ে, রয়েছে সন্তানও! ‘স্বীকার’ মডেলের

Punjab Kings: গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। এ বার পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন। ক্যাপ্টেন হিসেবে দুটি ভিন্ন দলের হয়ে ট্রফির খুব সামনে। যদিও ফাইনালে আরসিবির কাছে মাত্র ৬ রানে হার।

Shreyas Iyer: শ্রেয়স আইয়ারের সঙ্গে বিয়ে, রয়েছে সন্তানও! 'স্বীকার' মডেলের
Image Credit: PTI/INSTAGRAM
| Updated on: Jun 08, 2025 | 11:52 AM
Share

ভারতীয় ক্রিকেটে শ্রেয়স আইয়ারের নাম কারও অজানা নয়। কিন্তু তাঁর প্রেমিকা কে, এই নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। শোনা যায়, শ্রেয়সের গার্লফ্রেন্ড রয়েছে। যদিও তা প্রকাশ্যে আসেনি। কিন্তু সম্প্রতি এক ম়ডেলের সৎ স্বীকারোক্তি নিয়ে আলোচনা তুঙ্গে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। অল্পের জন্য টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়নের ট্রফি ছোঁয়া হয়নি শ্রেয়স আইয়ারের। গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। এ বার পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন। ক্যাপ্টেন হিসেবে দুটি ভিন্ন দলের হয়ে ট্রফির খুব সামনে। যদিও ফাইনালে আরসিবির কাছে মাত্র ৬ রানে হার।

আইপিএল শেষে মুম্বই টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে নেমে পড়েছেন শ্রেয়স আইয়ার। এর মাঝেই এক মডেল এডিন রোজের সাক্ষাৎকার ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছে। তাঁর জন্ম দুবাইয়ে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করেন। ভারতের তরাকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে খুবই শ্রদ্ধা করেন। ভালোও বাসেন। সবটাই যদিও একতরফা। সেটাও স্বীকার করে নিয়েছেন। বিগ বস খ্যাত এই মডেল সদ্য একটি ইন্টারভিউতে সেকথাই জানিয়েছেন।

ফিল্মিজ্ঞানে শ্রেয়স আইয়ারকে প্রশংসায় ভরিয়ে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার বিশ্বাস, আমি ওর সন্তানের মা। মনে মনে শ্রেয়সকে বিয়ে করেছি। ওকে দেখে প্রত্যেকটা দিন প্রেরণা পাই। ওর ফোকাস, মানবিক দিক, ও নিজেকে যে ভাবে সকলের সামনে তুলে ধরে, সব কিছুকে শ্রদ্ধা করি।’ বেশির ভাগ সেলিব্রিটির ক্ষেত্রেই দেখা যায়, মনে কিছু থাকলেও সহজে তা প্রকাশ করেন না। এডিন রোজ অবশ্য সবটা খোলামেলাই প্রকাশ করেছেন।

Follow Us
BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর
BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?