AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shane Warne: ওয়ার্নের ঘরে রক্তের দাগ, রহস্য নাকি অন্য কোনও কারণ?

ভিক্টোরিয়া প্রশাসন তৈরি তাঁদের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে। ভিক্টোরিয়ান সরকার জানিয়েছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সাদার্ন স্ট্যান্ডের নাম রাখা হবে ওয়ার্নের নামে। এই মাঠেই টেস্ট কেরিয়ারের ৭০০ তম উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন।

Shane Warne: ওয়ার্নের ঘরে রক্তের দাগ, রহস্য নাকি অন্য কোনও কারণ?
হঠাৎ কেই ওয়ার্নের মৃত্যু নিয়ে প্রশ্ন। Pics Courtesy: Twitter
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 6:55 PM
Share

মেলবোর্ন: হঠাৎ করেই চলে গেলেন শেন ওয়ার্ন (Shane Warne)। শুক্রবার সন্ধে বেলায় যখন এই খবরটা এসেছিল গোটা ক্রিকেট বিশ্বই হতবাক। যে মানুষটা সকালে রড মার্শের মৃত্যু সংবাদ পেয়ে শোক জ্ঞাপন করলেন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি আর নেই। প্রাথমিক ভাবে জানা যায় হার্ট অ্যাটাকই ওয়ার্নের মৃত্যুর কারণ। সেই রিপোর্টেই শিলমোহর দেন ডাক্তাররা। কিন্তু প্রশ্ন যে তাতে একেবারে ওয়ার্নের ঘূর্ণীর মত দিক বদলে ফেলেছিল তেমনটা বলা যাবে না। ধিকি ধিকি হলেও প্রশ্নর আগুনটা জ্বলছিল। ঠিক কি ঘটেছিল থাইল্যান্ডের (Thailand) প্রাইভেট ভিলার ঘরে। অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন তারকার মৃত্যু কি সত্যিই হার্ট অ্যাটাক নাকি অন্য কিছু? রবিবার থাইল্যান্ড প্রশাসন জানিয়ে দেয় অটোপসি ছাড়া ওয়ার্নের মৃতদেহ ছাড়বেন না তাঁরা। সেই মত রবিবারই অটোপসি করা হয় ওয়ার্নের মৃতদেহের। আর এই সবের মাঝেই থাইল্যান্ডের সংবাদ মাধ্যেমের খবর ওয়ার্নের হোটেলের ঘরে রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের দাগ পাওয়া গেছে টাওয়ালেও।

এই খবর সামনে আসতেই ব্যাকফুটে থাকা প্রশ্ন গুলো আবার ফ্রন্টফুটে। কোনও রহস্য আছে নাকি? স্বাভাবিক মৃত্যু নাকি রহস্য মৃত্যু? থাইল্যান্ড প্রশাসন যদিও প্রশ্ন গুলোকে উড়িয়ে দিয়েছে। কারণ, ওয়ার্নের হার্ট অ্যাটাকের পর সিপিআর পদ্ধতিতে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময়ই ওয়ার্নের নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসার কথা জানানো হয়েছে। ডাক্তারদের মতে এই ঘটনা খুব অস্বাভাবিক নয়। তাই অস্বাভাবিক মৃত্যুর প্রশ্নকে আমল দিতে চাইছেন না তাঁরা। কিন্তু কোনও ঝুঁকি নিয়ে অটোপসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ওয়ার্নের দেহ পৌঁছতে পারে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (MCG) বাইরে শেন ওয়ার্নের মূর্তিতে শেষ শ্রোদ্ধা জানানোর পালা চলছে। ক্রিকেটের পাশাপাশি বিয়ার ও সিগারেট ছিল তাঁর প্রিয়। অনুগামীদের অনেকেই তাই লাল ক্রিকেট বলের পাশাপাশি বিয়ারের ক্যান ও সিগারেটের প্যাকেট রেখে আসেন মূর্তির পাশে।অনেকে আবার অপেক্ষা করে আছেন ওয়ার্নের মরদেহ আসার। শেষবার দেখতে চান নিথর ওয়ার্নকে। অপেক্ষায় আছে আছে তাঁর পরিবারও। মেলবোর্ন (Melbourne) তৈরি হচ্ছে। ভিক্টোরিয়া প্রশাসন তৈরি তাঁদের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে। ভিক্টোরিয়ান সরকার জানিয়েছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সাদার্ন স্ট্যান্ডের নাম রাখা হবে ওয়ার্নের নামে। এই মাঠেই টেস্ট কেরিয়ারের ৭০০ তম উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন।

আরও পড়ুন : IPL 2022: আইপিএলের বোধনেই মাহির চেন্নাইয়ের মুখোমুখি শ্রেয়সের কেকেআর, দেখুন টুর্নামেন্টের পুরো সূচি

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?