AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হবে শুভমন গিল, কে করলেন এই ভবিষ্যদ্বাণী?

কয়েকদিন আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ মেন ইন ব্লুকে নেতৃত্ব দিয়েছেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। সফলও হয়েছেন। এ বার ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে গিলকে তৈরি করা হচ্ছে।

Shubman Gill: তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হবে শুভমন গিল, কে করলেন এই ভবিষ্যদ্বাণী?
Shubman Gill: তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হবে শুভমন গিল, কে করলেন এই ভবিষ্যদ্বাণী?Image Credit: X
| Updated on: Jul 21, 2024 | 8:10 PM
Share

কলকাতা: বয়স তাঁর ২৪। বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ একদিন তাঁর হাতেই সুরক্ষিত হবে। ভারতীয় ক্রিকেটের প্রিন্স নামেও পরিচিত তিনি। কথা হচ্ছে শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। আসন্ন শ্রীলঙ্কা সফরে টি-২০ ও ওডিআই দুই সিরিজেই শুভমন সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কয়েকদিন আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ মেন ইন ব্লুকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সফলও হয়েছেন। এ বার ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে গিলকে তৈরি করা হচ্ছে। এরই মাঝে একজন বলে দিলেন, একদিন তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হবে শুভমন গিল। কে করলেন এমন ভবিষ্যদ্বাণী?

শুভমন গিলকে নিয়ে এই ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে বিক্রম বলেছেন, ‘ওকে যখন প্রথম বার নেটে দেখেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম ও কত প্রতিভাবান। সকলে যেটা বলে, আমিও ওর মধ্যে সেটাই দেখেছিলাম। প্রথম বার নেটে ওকে দেখে মনে হয়েছিল, এই বাচ্চাটা তো সত্যিই অসাধারণ। ও জানে কী ভাবে খেলতে হয়, কোন পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতে হয়। এবং চ্যালেঞ্জ থেকে কখনও পিছু হটতে নেই।’

২৪ বছর বয়সেই শুভমন গিল নিজেকে তিন ফর্ম্যাটেই প্রমাণ করেছেন। বিশেষ করে ২০২৩ সালটা তাঁর দারুণ কেটেছিল ওডিআইতে। তিনি গত বছর ২৯টি ম্যাচে ১৫৮৪ রান করেছিলেন। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রমের মতে, শুভমন ক্যাপ্টেনের দায়িত্ব পেলে রোহিত ও বিরাটের মতো নিজের সেরাটা তুলে ধরবেন। তাঁর কথায়, ‘আমি মনে করে নেতৃত্বের দায়িত্ব যেমন বিরাট ও রোহিতের থেকে সেরাটা বের করে এনেছিল, শুভমনের ক্ষেত্রেও সেটা হবে। এখনও ও ক্যাপ্টেন হয়নি। কিন্তু নেতৃত্বের কাছাকাছি রয়েছে। আমি নিশ্চিত বাকিদের নেতৃত্ব দিলে বাড়তি দায়িত্বও থাকবে। শুভমনের মতো তরুণ ছেলের কাছে সেটা খুবই ইতিবাচক। আশা করি একদিন ও তিনটে ফর্ম্যাটেই নেতৃত্ব দেবে।’

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়