AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেঙ্গল প্রো লিগে এবার ৯ দল! কেকেআরের ভরাডুবির মাঝেই রিঙ্কু-রাহানেকে বিশেষ টিপস সৌরভের!

গতকাল ছিল বেঙ্গল প্রো লিগের নতুন সিজনের ঘোষণা। মোট ৮ দলকেই ডেকে সংবর্ধনা দেওয়া হল। অন্তর্ভুক্তি হল একটি নবম দলেরও। কিন্তু সবথেকে চমকপ্রদ ছিল সৌরভ, শামি, ঝুলনের সঙ্গে রিঙ্কু ও রাহানের একটি টক শো। সেখানেই নানা কথায় উঠে এল কেকেআরের প্রসঙ্গও।

বেঙ্গল প্রো লিগে এবার ৯ দল! কেকেআরের ভরাডুবির মাঝেই রিঙ্কু-রাহানেকে বিশেষ টিপস সৌরভের!
"রিঙ্কুকে আগে নামাও," রাহানের কাছে সৌরভের আবদার!Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 08, 2026 | 11:28 AM
Share

কলকাতা : আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা একদমই ভাল নয়। টানা ৩ ম্যাচে জয় আসেনি। তৃতীয় ম্যাচ ভেস্তে গিয়ে ১ পয়েন্ট পেলেও এই অবস্থায় কেকেআরকে যেকোনও মূল্যে ঘুরে দাঁড়াতে হবে। এর মধ্যেই কলকাতার বাইপাস সংলগ্ন একটি হোটেলে বসেছিল চাঁদের হাট, যেখানে ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, দীপ দাশগুপ্ত, ঝুলন গোস্বামীরা। ছিলেন কেকেআর দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংও। তাঁদের ঢোকার প্রায় কয়েক মিনিট পরেই ঢুকলেন মহম্মদ শামি।

গতকাল ছিল বেঙ্গল প্রো লিগের নতুন সিজনের ঘোষণা। মোট ৮ দলকেই ডেকে সংবর্ধনা দেওয়া হল। অন্তর্ভুক্তি হল একটি নবম দলেরও। কিন্তু সবথেকে চমকপ্রদ ছিল সৌরভ, শামি, ঝুলনের সঙ্গে রিঙ্কু ও রাহানের একটি টক শো। সেখানেই নানা কথায় উঠে এল কেকেআরের প্রসঙ্গও। কেকেআর অধিনায়ককে সৌরভ বললেন,”এই যে রিঙ্কু এত পরে ব্যাট করতে নামছে, এটা উচিত না। তোমাকে অনুরোধ করছি যাতে রিঙ্কুকে একটু উপর দিকে ব্যাট করতে পাঠানো যায় যাতে ও ক্রিজে বেশি সময় থাকতে পারে।”

প্রশ্নোত্তর পর্বে কেকেআর অধিনায়ক নিজেও জানালেন নিজের কথা। তিনি বললেন,”কেকেআরের অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। শাহরুখ খান আমাদের দাদার মতো, যিনি যেকোনও অসুবিধেয় পড়লে আমাদের সাহায্য করেন। ওঁর এবং সমর্থকদের জন্য সেরাটা দিতে হবে।” রিঙ্কু সিং নিজে জানালেন ওই ৫ ছক্কা কী করে তাঁর জীবন বদলে দিয়েছে। রিঙ্কুর কথায়,”ওই ৫ ছক্কা আমার জীবন বদলে দিয়েছে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমার বিশ্বাস, এই ধরণের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে অনেক ক্রিকেটার উঠে আসেন। এখানে ভাল খেললে তবেই আইপিএলে বড় দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আসে।”

এই বছর বেঙ্গল প্রো লিগে নতুন একটি দলের অন্তর্ভুক্তি হয়েছে। আগামী ২৭ এপ্রিল টুর্নামেন্টের ড্রাফটিং রয়েছে। আগামী বছর থেকে সিএবি চাইছে, আইপিএলের ধাঁচে নিলাম করতে। মোট ৯ দল নিয়ে টুর্নামেন্ট শুরু করা হবে এবার। তার আগে সৌরভের উপদেশ মাথায় রেখে কী পরের ম্যাচে নামবেন রাহানে।

Follow Us