Rohit Sharma: আঘাত করতে চাইনি… হঠাৎ কেন এ কথা ক্যাপ্টেন রোহিতের মুখে!
Indian Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় ক্রিকেটাররা দেশেও ফিরেছেন। সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কয়েক দিন বিশ্রাম নিয়ে আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়বেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিত বলছেন, আঘাত করতে চাননি! কেন এমন কথা?

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব। মহেন্দ্র সিং ধোনির পর ভারতের অন্যতম সেরা অধিনায়ক! ইতিমধ্যেই ক্যাপ্টেন হিসেবে দুটো আইসিসি ট্রফি। প্লেয়ার হিসেবে চারটি আইসিসি ট্রফি জিতেছেন রোহিত শর্মা। বিরাট-রোহিত ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটারের এই কৃতিত্ব নেই। রোহিতদের নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় ক্রিকেটাররা দেশেও ফিরেছেন। সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কয়েক দিন বিশ্রাম নিয়ে আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়বেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিত বলছেন, আঘাত করতে চাননি! কেন এমন কথা?
রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে কেমন, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। মাঠে তিনি তরুণ ক্রিকেটারদের যেমন বকাঝঁকাও করেন, তেমনই সাফল্যে উচ্ছ্বাসেও ভাসেন। ব্যর্থতায় পাশে থাকেন। ম্যাচের মাঝে চাপের মুখে কেউ ভুল করলে রাগও প্রকাশ করেন। স্টাম্প মাইকে নানা কথাই ধরা পড়ে। তবে ম্যাচ শেষে সবটাই অতীত। এর মাঝেও কিছু ঘটনা আলোচনায় থেকে যায়। এবার যেমন দেখা গিয়েছে কুলদীপ যাদবকে বকছেন। থ্রোয়ের সময় উইকেটের পিছনে বল ধরার বদলে তা ছেড়ে দিয়েছেন। বিরাট কোহলি এবং রোহিতের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটার যা মেনে নিতে পারেননি। কারণ, এই ভুলের জন্য ব্যাক আপ না থাকলে ওভার থ্রোয়ে বাউন্ডারিও হতে পারত।
সেই ঘটনা নিয়েই মুখ খুলেছেন রোহিত শর্মা। কুলদীপের প্রসঙ্গে টেনে জিওহটস্টারে রোহিত বলেন, ‘আমরা দুর্দান্ত টিম। প্রত্যেকেই দায়বদ্ধ। তাদের সঙ্গে খেলার আনন্দই আলাদা। প্রত্যেকেরই কিছু ভূমিকা এবং দায়িত্ব ভাগ করা থাকে। মাঠে আবেগও থাকে। সে সময় অনেক কিছুই হয়। কথা কাটাকাটিও হয়। তবে সেটা কাউকে মানসিক ভাবে আঘাত করার উদ্দেশে নয়। আবেগের কারণেই সেটা হয়ে থাকে। সাফল্য পেতে যা প্রয়োজন মাঠে সর্বস্ব দেওয়াতেই নজর থাকে।’
