AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup: বিশ্বকাপের মহাযুদ্ধে জমজমাট ধারাভাষ্য প্যানেল, রয়েছেন গাভাসকর-পন্টিংরা

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, প্রাক্তন অজি কিংবদন্তি রিকি পন্টিং ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন। আইসিসি টিভির ধারাভাষ্যে থাকবে ম্যাচের পূর্ববর্তী, ইনিংস বিরতি ও ম্যাচের পরবর্তী আলোচনা।

ICC World Cup: বিশ্বকাপের মহাযুদ্ধে জমজমাট ধারাভাষ্য প্যানেল, রয়েছেন গাভাসকর-পন্টিংরা
ICC World Cup: বিশ্বকাপের মহাযুদ্ধে জমজমাট ধারাভাষ্য প্যানেল, রয়েছেন গাভাসকর-পন্টিংরা
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 7:30 AM
Share

নয়াদিল্লি: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ অক্টোবর ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup) শুরু হবে। এ বার আইসিসির পক্ষ থেকে ওডিআই বিশ্বকাপের ধারাভাষ্যকারদের (Commentator) তালিকা প্রকাশ করা হল। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা রয়েছেন সেই তালিকায়। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর বিশ্বকাপজুড়ে শোনা যাবে সুনীল গাভাসকর, রিকি পন্টিং, ইয়ান বিশপদের মতো কিংবদন্তিদের ধারাভাষ্য। বিশ্বকাপ চলাকালীন কে কোন বিভাগে ধারাভাষ্য দেবেন তা পরিষ্কার জানিয়েছে আইসিসি (ICC)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, প্রাক্তন অজি কিংবদন্তি রিকি পন্টিং ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন। আইসিসি টিভির ধারাভাষ্যে থাকবে ম্যাচের পূর্ববর্তী, ইনিংস বিরতি ও ম্যাচের পরবর্তী আলোচনা। পন্টিং ও মর্গ্যানদের পাশাপাশি থাকবেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনিল গাভাসকর ও ম্যাথু হেইডেনরা।

কমেন্ট্রি বক্সে থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। এই তিন কিংবদন্তি গতবারের বিশ্বকাপে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ফাইনালেও ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন। এ ছাড়াও কমেন্ট্রি বক্সে দেখা যাবে ওয়াকার ইউনিস, শন পোলক, অঞ্জুম চোপড়া, মাইকেল আর্থারটনদের। পাশাপাশি থাকবেন সাইমন ডুল, এমপুমেলেলো বাঙ্গওয়া, সঞ্জয় মঞ্জরেকার, ক্যাটি মার্টিন, দীনেশ কার্তিক, ডার্ক নেনেস, স্যামুয়েল বদ্রি ও রাসেল আর্নল্ড।

ব্রডকাস্ট চ্যানেলগুলোর সঙ্গে চুক্তির সুবাদে হর্ষ ভোগলে, কাস নাইডো, মার্ক নিকোলস, নাটালিয়ে জারমানোস, মার্ক হওয়ার্ড ও ইয়ান ওয়ার্ডকেও দেখা যাবে বিশ্বকাপে ধারাভাষ্য দিতে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো