Virat Kohli: ওর চেয়ে ভালো কাউকে দেখিনি… বিরাট বন্দনায় রিকি পন্টিং
ICC Men's Champions Trophy 2025: ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে হাফসেঞ্চুরি করলেও মন ভরাতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত সেঞ্চুরির ইনিংস। কিং কোহলি আবারও আলোচনায়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি বলছেন, বিরাটের মতো সেরা কাউকে দেখেননি।

আন্তর্জাতিক ক্রিকেটে একটা সময় তিন ফরম্যাটেই ছিলেন সেরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই ফরম্যাটে দেশের জার্সিতে বিদায় জানিয়েছিলেন। টেস্ট ও ওয়ান ডে-তে ফোকাস করাই টার্গেট ছিল। যদিও মাঝে টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরে। একটি সেঞ্চুরি করলেও তাঁর আউটের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ওয়ান ডে খুব বেশি খেলেননি। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে হাফসেঞ্চুরি করলেও মন ভরাতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত সেঞ্চুরির ইনিংস। কিং কোহলি আবারও আলোচনায়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি বলছেন, বিরাটের মতো সেরা কাউকে দেখেননি।
পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির ইনিংসের পথে ওয়ান ডে আন্তর্জাতিকে ১৪ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গিয়েছেন। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এই নজির। আইসিসি রিভিউতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি রিকি পন্টিং বলেন, ‘আমার মনে হয় না ওডিআই ফরম্য়াটে বিরাট কোহলির চেয়ে সেরা কাউকে দেখেছি। ও রানের নিরিখে আমাকে আগেই ছাপিয়ে গিয়েছে। সামনে শুধুই দু-জন। আমি নিশ্চিত, ও নিজেকে এ ভাবেই মেলে ধরবে এবং সর্বকালের সেরা হিসেবে এই ফরম্যাটে কেরিয়ার শেষ করবে।’
পাকিস্তান ম্যাচে সেঞ্চুরির পর ওডিআইতে বিরাটের মোট রান ১৪০৮৫। তাঁর সামনে কুমার সাঙ্গাকারা (১৪২৩৪) ও মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। বিরাট কোহলির কাছে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সাঙ্গাকারাকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার। যদিও সর্বকালের সেরা সচিন তেন্ডুলকরের থেকে এখনও ৪৩৪১ রানে পিছিয়ে বিরাট। পন্টিং যদিও মনে করছেন, বিরাটের যা ফিটনেস, আরও কয়েক বছর অনায়াসে খেলে দিতে পারেন এবং সচিনকে ছাপিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
