AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 WC 2024: ১৪ বছর পর! ফাইনালে নিউজিল্যান্ড, সামনে দক্ষিণ আফ্রিকা

ICC Women's T20 Cup 2024: দ্বিতীয় সেমিফাইনালে শারজায় এ দিন মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হোয়াইট ফার্নস অধিনায়ক সোফি ডিভাইন। সুজি বেটস ও জর্জিয়া প্লিমারের শুরুটা দুর্দান্ত হলেও এরপর পার্টনারশিপ গড়তে হিমশিম খায় নিউজিল্যান্ড। লোয়ার অর্ডার একেবারেই ভরসা দিতে পারেনি।

T20 WC 2024: ১৪ বছর পর! ফাইনালে নিউজিল্যান্ড, সামনে দক্ষিণ আফ্রিকা
Image Credit: ICC/Getty Images
| Updated on: Oct 20, 2024 | 1:41 AM
Share

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। আগের দিন প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের পর ফের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল তারা। এর জন্য অবশ্য কম পরিশ্রম করতে হয়নি। দিয়েন্দ্র ডটিনের মতো কিংবদন্তির দুরন্ত পারফরম্যান্সেও অল্পের জন্য ফাইনালে ওঠা হল না ওয়েস্ট ইন্ডিজের। রবিবার ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

দ্বিতীয় সেমিফাইনালে শারজায় এ দিন মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হোয়াইট ফার্নস অধিনায়ক সোফি ডিভাইন। সুজি বেটস ও জর্জিয়া প্লিমারের শুরুটা দুর্দান্ত হলেও এরপর পার্টনারশিপ গড়তে হিমশিম খায় নিউজিল্যান্ড। লোয়ার অর্ডার একেবারেই ভরসা দিতে পারেনি। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড। দিয়েন্দ্র ডটিন ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের কাছে ১২৯ রানের টার্গেট খুব কঠিন বলা যায় না। তাদের ব্য়াটিং লাইন আপ খুবই ভালো। তার উপর হেইলি ম্যাথিউজ, স্টেফানি টেলর, দিয়েন্দ্র ডটিনের মতো প্লেয়াররা ছিলেন। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে নিউজিল্যান্ড। তবে চাপ বাড়িয়েছিলেন ডটিন। তিনি ক্রিজে থাকা অবধি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণেই ছিল। ১৭তম ওভারে ডটিনকে ফিরিয়ে নিউজিল্যান্ড শিবিরে বড় স্বস্তি আনেন অ্যামেলিয়া কের। শেষ অবধি ৮ উইকেটে ১২০ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন। ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে নিউজিল্যান্ড।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে