IPL Playoff: আমেদাবাদে গুজরাট ম্যাচ ভেস্তে গিয়েছিল, কাল কোয়ালিফায়ারে এমন হলে KKR-র ভবিষ্যৎ কী?
IPL 2024, Kolkata Knight Riders: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ দুটি হবে। এরপর আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল চেন্নাইয়ে। আমেদাবাদের ম্যাচ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তার কারণ, লিগ পর্বে এখানে একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। সেটি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সেরই ম্যাচ ছিল। সে কারণেই আবহাওয়া নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে।

আইপিএলের লিগ পর্ব শেষ। কাল শুরু প্লে-অফ এবং নকআউট পর্ব। আমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বৃষ্টির কারণে দু-দলেরই ম্যাচ ভেস্তে গিয়েছিল লিগ পর্বে। কলকাতা নাইট রাইডার্সের দুটো ম্যাচ পণ্ড হয়েছে। একটি আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, অন্যটি গত কাল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। অন্য দিকে, গুজরাট টাইটান্সের সঙ্গেই সানরাইজার্সের ম্যাচ ভেস্তে গিয়েছিল হায়দরাবাদে। প্রথম কোয়ালিফায়ার বৃষ্টিতে ভেস্তে গেলে?
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ দুটি হবে। এরপর আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল চেন্নাইয়ে। আমেদাবাদের ম্যাচ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তার কারণ, লিগ পর্বে এখানে একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। সেটি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সেরই ম্যাচ ছিল। সে কারণেই আবহাওয়া নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, কাল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি ভেস্তে গেলেও ফাইনালে পৌঁছবে শ্রেয়স আইয়ারের টিম। লিগ পর্বে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেছে কেকেআর। সে কারণেই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে তারা। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ হলে যে দল জিতবে, সরাসরি ফাইনালে চলে যাবে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে।
এখনও অবধি আমেদাবাদের আবহাওয়া সমর্থকদের কাছে স্বস্তির। কাল সন্ধ্যা থেকে ম্যাচের সময় অবধি আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ পরিষ্কারই থাকবে। এখনও অবধি বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
