AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: অশ্বিন-জাডেজার ভবিষ্যৎ কী? পরিষ্কার করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা

India vs Australia Test Series: অশ্বিনের মতো স্পিনারকে একাদশের বাইরে রাখা সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। এমনকি অজি স্পিনার নাথান লিয়ঁ খোঁচা দিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অ্যাডিলেডেও কি বাইরে রাখা হবে অশ্বিন-জাডেজাকে?

IND vs AUS: অশ্বিন-জাডেজার ভবিষ্যৎ কী? পরিষ্কার করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা
Image Credit: Cricket Australia
| Updated on: Dec 05, 2024 | 5:45 PM
Share

পারথ টেস্টে ভারতের একাদশ বাছাই অবাক করেছিল অনেককেই। এক স্পিনারে একাদশ সাজিয়েছিল ভারত। তবে রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাডেজা নন, একাদশে সুয়োগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছিল ভারত। শেষ দু-ম্যাচের জন্য ডাকা হয় সুন্দরকে। দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই তরুণ অলরাউন্ডার। সম্ভবত সে কারণেই অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও সুন্দরেই আস্থা রাখা হয়। অশ্বিনের মতো স্পিনারকে একাদশের বাইরে রাখা সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। এমনকি অজি স্পিনার নাথান লিয়ঁ খোঁচা দিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অ্যাডিলেডেও কি বাইরে রাখা হবে অশ্বিন-জাডেজাকে?

অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। সেখানে কি অশ্বিনকে বাইরে রাখা সম্ভব? গোলাপি টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৮ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনই। দ্বিতীয় টেস্টের আগে রোহিত বলছেন, ‘দুর্ভাগ্যবশত আমি প্রথম টেস্টে ছিলাম না। তাই আপনাদের ওই খবরটা দিতে পারিনি যে অশ্বিন-জাডেজার মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারকে একাদশের বাইরে রাখতে হচ্ছে। আমার পক্ষে এটা বলা খুবই কঠিন হত। পরিস্থিতির নিরিখে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল।’

ভারত প্রথম টেস্ট জেতায় সেই সিদ্ধান্ত নিয়ে কোনও বড় প্রশ্ন ওঠেনি। ক্যাপ্টেন রোহিত শর্মা অশ্বিন-জাডেজাকে প্রশংসায় ভরিয়েছেন। তাঁদের অবদানও ভুলছেন না। অশ্বিন-জাডেজার মিলিত ভাবে টেস্টে ৮৫৫ উইকেট রয়েছে। ভারতের নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হ্যাটট্রিক। তার জন্য এই দু-জনকে জরুরি, সেটাই বলছেন রোহিত। বলেন, ‘কোন পরিস্থিতিতে কাকে খেলানো প্রয়োজন, সিরিজের আগামী ম্যাচগুলিতেও সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলতে পারি, দু-জনই এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওদের যা দক্ষতা, অভিজ্ঞতা সেটা কেউ পারবে না। গত কয়েক বছর ভারতীয় ক্রিকেট যা সাফল্য় পেয়েছে, এই দু-জনের অবদান ভোলার নয়। কিছু ক্ষেত্রে আমাদের বর্তমান পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়।’

ভবিষ্যতের কথা ভেবে ওয়াশিংটন সুন্দরকে তৈরি করা হচ্ছে। পারথে নজর কাড়তে পারেননি। রোহিত তাঁকেও ভবিষ্যৎ হিসেবে প্রশংসা করেছেন। তবে রোহিতের কথায় ইঙ্গিত এই ম্যাচে অশ্বিন-জাডেজার মধ্যে কোনও একজনকে খেলানো হতে পারে।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী