AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK : বিশ্বকাপেও অনড় সূর্যরা, পাকিস্তানের দিকে হাত বাড়াল না ভারত!

পহেলগাঁও হামলার পর থেকে 'নো হ্যান্ডশেক' নীতি শুরু করেছিল দুই দল । আজও হাত মেলালেন না দুই অধিনায়ক। সলমন আগা বনাম বুমরা, উসমান তারিক বনাম সূর্য। বিশ্বমঞ্চ তৈরী। ৭-২ না ৮-১, কোনটা হতে চলেছে ? নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

IND vs PAK : বিশ্বকাপেও অনড় সূর্যরা, পাকিস্তানের দিকে হাত বাড়াল না ভারত!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 15, 2026 | 7:11 PM
Share

কলকাতা : কয়েক ঘন্টা আগেই ‘নো হ্যান্ডশেক’ নীতির সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাতে কি ? সূর্য সেই নিজ তিমিরেই। বয়কট নামক ফাঁকা আওয়াজের পর অবশেষে আজ মাঠে নামলেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা। ম্যাচের আগেই নিজের গানের মাধ্যমে মাঠের উত্তাপ বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় গায়ক হনুমানকাইন্ড। তিনি যেতেই মাঠে এলেন দুই অধিনায়ক। একেবারে পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও সূর্য ও সলমন কোনও কথা বলেন নি।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাক অধিনায়ক সলমনের। পাশেই দাঁড়িয়ে থাকা সূর্যের দিকে না তাকিয়েই সঞ্চালকের দিকে এগিয়ে গেলেন সলমন। পাকিস্তান দলে কোনও বদল নেই। তিনি বললেন,”এই মাঠ কলম্বোর অন্য মাঠের থেকে বেশ বড়। দলের প্রত্যেকেই এই ম্যাচের প্রতি মনোযোগী।” ভারত অধিনায়ক বললেন, তাঁরা জিতলেও প্রথমে ব্যাটিংই নিত ভারত। দলে দুই পরিবর্তন করেছে ভারত। সঞ্জুর বদলে দলে এসেছেন অভিষেক। অর্শদীপের বদলে কুলদীপ যাদব।

পহেলগাঁও হামলার পর থেকে ‘নো হ্যান্ডশেক’ নীতি শুরু করেছিল দুই দল । আজও হাত মেলালেন না দুই অধিনায়ক। সলমন আগা বনাম বুমরা, উসমান তারিক বনাম সূর্য। বিশ্বমঞ্চ তৈরী। ৭-২ না ৮-১, কোনটা হতে চলেছে ? নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।