AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND A vs AUS A: রান পেলেন না ঋতু-অভিমন্যু, সেঞ্চুরির কাছাকাছি সাই-দেবদত্ত; অজি-ভূমে লড়াকু কামব্যাক ভারতের

India A vs Australia A: অজি-এ দলের বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ও ভাইস ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণের ব্যাট চলেনি। বাংলার তারকা অভিমন্যুকে বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে। শোনা গিয়েছিল, প্রথম টেস্টে রোহিত শর্মা অনুপস্থিত থাকলে ঈশ্বরণকে দিয়ে ওপেন করানো হবে। এই ভাবনা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দ্বিতীয় বার ভাবতে হবে।

IND A vs AUS A: রান পেলেন না ঋতু-অভিমন্যু, সেঞ্চুরির কাছাকাছি সাই-দেবদত্ত; অজি-ভূমে লড়াকু কামব্যাক ভারতের
সেঞ্চুরির কাছাকাছি সাই-দেবদত্তImage Credit: Albert Perez/Getty Images
| Updated on: Nov 01, 2024 | 4:07 PM
Share

কলকাতা: দেশের মাটিতে একদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে রোহিত ব্রিগেডের লড়াই চলছে। আর অজি-ভূমে আনঅফিসিয়াল টেস্টে ভারত-এ টিমও লড়াইয়ে ফিরেছে। এই টেস্টে ভারতের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় এবং তাঁর ডেপুটি অভিমন্যুর ব্যাট দুই ইনিংসেই চলেনি। প্রথম ইনিংসে ক্যাপ্টেন ঋতু শূন্যে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে করলেন ৫ রান। তাঁর পাশাপাশি ঋতুর ডেপুটি অভিমন্যু দুই ইনিংসে করলেন যথাক্রমে ৭ ও ১২ রান। ভারতকে তারপরও লড়াইয়ে ফিরিয়েছেন দেবদত্ত পাড়িক্কাল ও সাই সুদর্শন।

ম্যাকায়ে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চলেনি ভারতের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ও ভাইস ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণের ব্যাট। বাংলার তারকা অভিমন্যুকে বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে। শোনা গিয়েছিল, প্রথম টেস্টে রোহিত শর্মা অনুপস্থিত থাকলে ঈশ্বরণকে দিয়ে ওপেন করানো হবে। এই ভাবনা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দ্বিতীয় বার ভাবতে হবে।

অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতের দুই ওপেনারের উইকেট দ্রুত হারানোর পর হাল ধরেন সাই সুদর্শন ও দেবদত্ত পাড়িক্কাল। সাই ও দেবদত্তর ১৭৮ রানের পার্টনারশিপের সুবাদে দ্বিতীয় দিনের শেষে ১২০ রানের লিড নিয়েছে ভারত। ভারতের এই দুই তরুণ ক্রিকেটার দিন শেষ করেছেন সেঞ্চুরির কাছে পৌঁছে। ৮.৫০ কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান্স সাই সুদর্শনকে রিটেন করার পরের দিনই তাঁর ব্যাট জ্বলে উঠল। তিনি সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে রয়েছেন। ১৮৫ বলে ৯৬ করেন তিনি। তাঁর পাশাপাশি দেবদত্ত অপরাজিত রয়েছেন ১৬৭ বলে ৮০ রানে। দিনশেষে ভারত-এ ২ উইকেট হারিয়ে তুলেছে ২০৮ রান।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত