AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয় দিয়েই কাপ যাত্রা শুরু করতে চান সূর্য-অভিষেকরা!

আমেরিকার দলে বেশিরভাগই ভারতীয়। মুম্বইতেই জন্ম দলের তারকা সৌরভ নেত্রভালকরের। মোনাঙ্ক প্যাটেলের নেতৃত্বাধীন আমেরিকা গতবছর পাকিস্তানকে হারানোর পর এবার আরো প্রত্যয়ী। বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন ভারতীয় ত্রয়ী। সৌরভ, হরমিত, শুভম রঞ্জনে। এই তিনজনেরই ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞতা কাজে লাগবে মোনাঙ্কের।

জয় দিয়েই কাপ যাত্রা শুরু করতে চান সূর্য-অভিষেকরা!
Image Credit: Alex Davidson-ICC/ICC via Getty Images
| Edited By: | Updated on: Feb 07, 2026 | 9:00 AM
Share

কলকাতা : গতকালই বিশ্বকাপ জিতে অভিযান শেষ করেছে ছোটরা। আজ আমেরিকার বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে বড়রা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্র। এই সেই আমেরিকা, যারা গতবছর বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছিল। কর্পোরেট চাকুরিজীবী হওয়া সত্ত্বেও ছুটি নিয়ে বিশ্বকাপ খেলতে আসা মুহূর্তের মধ্যে ভাইরাল করেছিল আমেরিকার খেলোয়াড়দের। ২০২৪ বিশ্বকাপে সুপার এইটে ওঠে আমেরিকা, যা সেই দেশের ক্রিকেট ইতিহাসের সবথেকে ভাল পজিশন। এছাড়াও পাকিস্তানকেও হারায় তারা, যা চমকে দিয়েছিল ক্রিকেট ভক্তদের।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আজ মাঠে নামতে চলেছেন সূর্যরা। দুর্দান্ত ব্যাটিং লাইন আপ, ফর্মই শক্তি ভারতের। নিউজিল্যান্ড এর বিরুদ্ধে ৪-১ সিরিজ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন অভিষেক শর্মারা। টপ অর্ডারে তাঁর সঙ্গে ওপেন করতে পারেন ঈশান কিষান। বহুদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে ঈশানের। নিউজিল্যান্ড সিরিজে এসেছে সেঞ্চুরিও। তাঁর সাম্প্রতিক বিধ্বংসী ফর্মই এগিয়ে রাখবে ভারতীয় ব্যাটিংকে। মিডল অর্ডারে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদবের মত অভিজ্ঞ ব্যাটার। তাঁর বরফশীতল মস্তিষ্ক মিডল ওভারে রানের গতি বাড়ানোয় সহায়তা করবে ভারতকে। এছাড়াও বোলিংয়ে থাকছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মত অভিজ্ঞ স্পিনার। বরুণ চক্রবর্তীর দলে থাকা ভারতীয় দলের জন্য প্লাস পয়েন্ট। চোটের কারণে দলে থেকে ছিটকে গেছেন হর্ষিত রানা। তাঁর জায়গায় দলে অন্তর্ভুক্তি হতে পারে মোহাম্মদ সিরাজের। দলে রয়েছেন বিশ্বের শ্রেষ্ট ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহও। বুমরাহকে যোগ্য সঙ্গত দেবেন অর্শদীপ সিংহ। এই বাঁ হাতির দিকেও নজর থাকবে ভারতের।

অপরদিকে আমেরিকার দলে বেশিরভাগই ভারতীয়। মুম্বইতেই জন্ম দলের তারকা সৌরভ নেত্রভালকরের। মোনাঙ্ক প্যাটেলের নেতৃত্বাধীন আমেরিকা গতবছর পাকিস্তানকে হারানোর পর এবার আরো প্রত্যয়ী। বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন ভারতীয় ত্রয়ী। সৌরভ, হরমিত, শুভম রঞ্জনে। এই তিনজনেরই ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞতা কাজে লাগবে মোনাঙ্কের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২০০ রান তুলেছে আমেরিকার ব্যাটিং লাইন আপ। ব্যাটিংয়ে অধিনায়ক মোনাঙ্ক, আন্দ্রে গৌস যেমন পাওয়ার প্লে-তে রান বাড়ানোর দায়িত্বে থাকবেন, তেমনই মাঝের ওভারে দায়িত্ব বাড়াবেন শায়ান জাহাঙ্গির এবং শেহান জয়সূর্য।

এই মুহূর্তে টি টোয়েন্টি তে ফার্স্ট বয় ভারত। সাম্প্রতিক ফর্ম থেকে অভিজ্ঞতা – ধারেভারে এগিয়ে সূর্যকুমারেরা। পাশাপাশি প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে অঘটন ঘটাতে প্রস্তুত আমেরিকা। এই ওয়াংখেড়েতেই ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। আজ সেই পয়া মাঠে জিতে নিজেদের কাপ অভিযান শুরু করতে প্রস্তুত বিশ্বের সর্বশ্রেষ্ঠ টি-টোয়েন্টি দল।