IND vs NZ, Live Streaming: মরুশহরে মিনি বিশ্বকাপের মেগা ফাইনাল; কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন IND vs NZ মহারণ?
India vs New Zealand, Champions Trophy 2025 Final Cricket Match Live Streaming: দেখতে দেখতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পথে। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড।

দুবাই: এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) অপরাজিত থেকে ফাইনালে উঠেছে রোহিত শর্মার ভারত। সামনে এ বার নিউজিল্যান্ড (New Zealand)। গ্রুপ পর্বে কিউয়িরা শুধুমাত্র হেরেছিল ভারতের (India) কাছে। এরপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মিচেল স্যান্টনারের দল পায় ফাইনালের টিকিট। আট টিমের এই টুর্নামেন্ট হল জমজমাট। এ বার চ্যাম্পিয়ন পাওয়ার পালা। জেনে নিন কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন মিনি বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল ম্যাচ।
একদিনের ক্রিকেটে অতীতে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ১১৯টি ম্যাচে। তার মধ্যে ৬১টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের জয় ৫০টি ম্যাচে। ১টি ম্যাচ টাই। ৭ ম্যাচ অমীমাংসিত। অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-কিউয়ি সাক্ষাত দেখলে নজরে পড়বে তাতে স্কোরলাইন ১-১। এ বারের গ্রুপ পর্বে কিউয়িদের হারিয়েছিল মেন ইন ব্লু। এর আগে এই টুর্নামেন্টে ২টো দল ১ বার মুখোমুখি হয়েছিল। তা ২০০০ সালে নাইরোবিতে। টুর্নামেন্টের ফাইনালে। সেখানে ৪ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। এ বার ভারতের সামনে সেই হারের বদলা নেওয়ার পালা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটি কবে হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটি আগামিকাল, রবিবার (৯ মার্চ) হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটি কোথায় হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। ম্যাচের আগে ২টো নাগাদ টস হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস ২ ও স্পোর্টস ১৮-১ এবং স্পোর্টস ১৯-খেল। এ ছাড়া মোবাইলে দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
