IND vs PAK, T20 World Cup 2024 Live Streaming: রবিবার জমজমাট বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াই, কোথায় ও কীভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ?

India vs Pakistan: ২ জুন শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) নবম সংস্করণ। কিন্তু একাধিক ক্রিকেট প্রেমীর অপেক্ষা ছিল ৯ জুনের জন্য। আগামিকাল কুড়ি-বিশের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। কোথায়, কখন এবং কীভাবে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-বাবরদের লড়াই?

IND vs PAK, T20 World Cup 2024 Live Streaming: রবিবার জমজমাট বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াই, কোথায় ও কীভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ?
IND vs PAK, T20 World Cup 2024 Live Streaming: রবিবার জমজমাট বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াই, কোথায় ও কীভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ?

Jun 08, 2024 | 8:00 PM

কলকাতা: এ বার ছয়ে নজর ভারতের। এ বার জয়ে নজর ভারতের। প্রতিপক্ষ যখন পাকিস্তান (Pakistan), তখন ভারতীয় টিম (Team India) জয় ছাড়া আর কিছুই ভাবতে পারে না। ২২ গজে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী যতবার মুখোমুখি হয়েছে, এক একটা স্মরণীয় অধ্যায় লেখা হয়েছে। দেখতে দেখতে টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ চলে এল। ২ জুন শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) নবম সংস্করণ। সকলের অপেক্ষা ছিল ৯ জুনের জন্য। আগামিকাল কুড়ি-বিশের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তার মধ্যে ৫বার জিতেছে টিম ইন্ডিয়া। একবার জয় পাকিস্তানের আর একটি ম্যাচ টাই হয়েছিল। চব্বিশের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের ফল কী হবে? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি কবে হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আগামিকাল রবিবার (৯ জুন) হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি কোথায় হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি শুরু হবে রাত ৮টা নাগাদ। তার আগে ৭.৩০মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সম্প্রচার করছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ভারত বনাম পাকিস্তানের লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে। পাশাপাশি দর্শকরা মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে দেখতে পাবেন এই ম্যাচ। এ ছাড়াও বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Loading...
Unable to load recommendations.
Follow Us