AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Schedule: আইপিএলের সূচি প্রকাশ, কলকাতায় প্রথম ম্যাচ কবে?

IPL 2023: চলতি বছরের মার্চে শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ফাইনাল হওয়ার কথা ২১ মে।

IPL 2023 Schedule: আইপিএলের সূচি প্রকাশ, কলকাতায় প্রথম ম্যাচ কবে?
IPL 2023 Schedule: আইপিএলের সূচি প্রকাশ, কলকাতায় প্রথম ম্যাচ কবে?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 6:23 PM
Share

নয়াদিল্লি: চলতি বছরের মার্চ মাসে ক্রিকেট প্রেমীদের জন্য ডাবল এন্টারটেইনমেন্ট। এ বছরই মেয়েদের আইপিএলের (WPL) উদ্বোধন হচ্ছে। যা শুরু হবে ৪ মার্চ থেকে। উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা বাড়ছে। এ বার প্রকাশ হল ছেলেদের আইপিএলের (IPL) সূচি। বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৩১ মার্চ শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ও আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলের (IPL 2023) বিস্তারিত সূচি রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৬তম আইপিএলের প্রথম ম্যাচ হবে। আইপিএলের ১০টি ফ্র্য়াঞ্চাইজি মোট ৭০টি ম্যাচে খেলবে। যার মধ্যে থাকবে ১৮টি ডাবল হেডার। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে হবে এ বারের আইপিএল। ১০টি দলই ৭টি করে হোম ম্যাচ এবং ৭টি করে অ্যাওয়ে ম্যাচে খেলবে। উল্লেখ্য, কলকাতায় প্রথম ম্যাচ রয়েছে ৬ এপ্রিল। লিগ পর্বের শেষ ম্যাচ হবে ২১ মে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি ও গুজরাতের মধ্যে হবে লিগ পর্বের শেষ ম্যাচ।

আইপিএল-২০২৩ এর গ্রুপ :-

  • আসন্ন আইপিএলের গ্রুপ-এ-তে রয়েছে যে পাঁচটি দল – মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
  • আসন্ন আইপিএলের গ্রুপ-বি-তে রয়েছে যে পাঁচটি দল – চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স।

আইপিএল-১৬-র উদ্বোধনীর দিন আমেদাবাদে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে ধোনি ও হার্দিকের দল। দ্বিতীয় দিনই রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। মোহালিতে বিকেল ৩.৩০ মিনিটে আইপিএল-২০২৩ এর ডাবল হেডারের প্রথম ম্যাচে খেলবে নাইটরা। আইপিএল-২০২৩ এর প্রথম ৩ দিনের মধ্যেই ১০ দলের একটি করে ম্যাচ হয়ে যাবে। ভারতের কোটপতি লিগের ফাইনাল হবে ২৮ মে। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি দেখে নিন —

IPL 2023 schedule

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি 

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত