AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli, IPL 2025: আরসিবি কি চেন্নাইয়ের পথে? নাকি পিছনে হাঁটছে!

Royal Challengers Bengaluru: উল্লেখযোগ্য পঞ্জাব কিংস। তারা মাত্র দু-জন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করেছে। তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২১ কোটি টাকায় রিটেন করেছে বিরাট কোহলিকে। সঙ্গে রজত পাতিদার ও আনক্যাপড যশ দয়াল। আরসিবি কি চেন্নাই সুপার কিংসের পথেই? নাকি পিছনে হাঁটা!

Virat Kohli, IPL 2025: আরসিবি কি চেন্নাইয়ের পথে? নাকি পিছনে হাঁটছে!
Image Credit: PTI FILE
| Updated on: Nov 02, 2024 | 11:59 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন তালিকা প্রকাশ হয়েছে। রিটেনশন এবং আরটিএম মিলিয়ে ৬ জনকে রাখা যেত। মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজিই ছ’জন করে প্লেয়ার রিটেন করেছে। তারা হল-কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বাকি ৮টি ফ্র্যাঞ্চাইজি আরও বেশি হিসেব কষে এগনোর চেষ্টা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য পঞ্জাব কিংস। তারা মাত্র দু-জন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করেছে। তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২১ কোটি টাকায় রিটেন করেছে বিরাট কোহলিকে। সঙ্গে রজত পাতিদার ও আনক্যাপড যশ দয়াল। আরসিবি কি চেন্নাই সুপার কিংসের পথেই? নাকি পিছনে হাঁটা!

বিরাট কোহলিকে এত টাকায় রিটেন করার পরই সম্ভাবনা তৈরি হয়েছে, ক্যাপ্টেন হিসেবে কামব্যাক করতে পারেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলি নিজেই ঘোষণা করেছিলেন, এই ফরম্যাটে দেশের এবং আরসিবির নেতৃত্ব ছাড়ছেন। ব্যাটিংয়ে মনসংযোগ করতে এই সিদ্ধান্ত বলেও জানিয়েছিলেন। আইপিএলের গত সংস্করণে দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট। ফাফ ডুপ্লেসি একান্তই খেলতে না পারলে ক্যাপ্টেন্সিও করেছেন। তাঁকে আবারও ক্যাপ্টেন করা হবে কিনা এই নিয়ে জল্পনা।

দুটো সম্ভাবনা মনে করা হচ্ছে, এক হতে পারে চেন্নাই সুপার কিংসের পথে হাঁটা। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি। জাডেজা চোটও পেয়েছিলেন। ফলে ধোনি ফের নেতৃত্ব তুলে নেন। এর মাঝে তৈরি করছিলেন ঋতুরাজ গায়কোয়াড়কে। গত সংস্করণে উদ্বোধনী ম্যাচের আগের দিন ঋতুরাজকে সিএসকে-র ক্যাপ্টেন করা হয়।

আরসিবিও এই পথে হাঁটতে পারে। বিরাট কোহলিকে ক্যাপ্টেন করা এবং কোনও ভারতীয় প্লেয়ারকে তাঁর সান্নিধ্যে রেখে তৈরি করা। রজত পাতিদারকেও বিকল্প হিসেবে মনে করা হচ্ছে। হয়তো এ বার রজতকেই খাতায়-কলমে ক্যাপ্টেন করা হল। তবে রাশ থাকল বিরাটের হাতেই। তাঁকে ক্যাপ্টেন হিসেবে তৈরি হতে সাহায্য করলেন বিরাট কোহলি! দুটো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।

আইপিএলের শুরু থেকে শক্তিশালী দল গড়লেও আরসিবির ট্রফি জিততে না পারার প্রধান কারণ ঘরোয়া ক্রিকেটারদের পারফরম্যান্স। এ বার মেগা অকশনে হয়তো সেদিকেই নজর দেওয়া হতে পারে। আর নেতৃত্বেও রজতকে। আর নয়তো বিরাট ক্যাপ্টেন, রজত ভবিষ্যৎ। প্রথম সিদ্ধান্তের ক্ষেত্রে, পিছনে হাঁটাও বলা যেতে পারে!

Follow Us
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর