AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, LSG: লখনউ সুপার জায়ান্টসে প্রাক্তন জাহির খান! নতুন মেন্টর পাচ্ছেন ঋষভ পন্থরা…

IPL 2025, Lucknow Super Giants: মেন্টর হিসেবে ফিরেও ট্রফি। এরপরই জাতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। ২০২৪ সালে লখনউয়ের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জাহির খান। এ বার কি তিনিও প্রাক্তন হতে চলেছেন?

IPL 2025, LSG: লখনউ সুপার জায়ান্টসে প্রাক্তন জাহির খান! নতুন মেন্টর পাচ্ছেন ঋষভ পন্থরা...
Image Credit: PTI FILE
| Updated on: Aug 13, 2025 | 6:23 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে অভিষেক হয় লখনউ সুপার জায়ান্টসের। প্রথম দু-বছর প্লে-অফেও জায়গা করে নিয়েছিল। যদিও গত দুই সংস্করণে পারফরম্যান্স আতসকাচে। প্রথম দু-মরসুম মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন ২০২৪-এর আইপিএলে। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দু-বার ট্রফি দিয়েছিলেন। মেন্টর হিসেবে ফিরেও ট্রফি। এরপরই জাতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। ২০২৪ সালে লখনউয়ের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জাহির খান। এ বার কি তিনিও প্রাক্তন হতে চলেছেন?

লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও টিম কিনেছেন। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও টিম রয়েছে। সূত্রের খবর, এ বার সব মিলিয়ে একটা ভালো সেটআপ তৈরি করাই লক্ষ্য। গত মরসুমের মেগা অকশনে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে নিয়েছিল লখনউ। শুরুর দিকে জ্বলে উঠতে পারেননি ঋষভ পন্থ। যদিও টিমের খারাপ পারফরম্যান্সের জন্য শুধুমাত্র তাঁকেও দায়ী করা যায় না। পুরো কোচিং টিমেও তাই বদল আনতে প্রস্তুত এই ফ্র্যাঞ্চাইজি।

সূত্রের খবর, লখনউ ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগ করতে চলেছেন, যিনি সব লিগেই টিমের অপারেশন দেখবেন। তিনিই নানা পরিকল্পনা করবেন। সে কারণেই মনে করা হচ্ছে, মেন্টর হিসেবেও জাহির খান প্রাক্তন হয়ে যেতে পারেন। বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে নিয়োগ করেছে লখনউ সুপার জায়ান্টস। ফলে জাহির খানের ভূমিকাও কিছুটা কমছে। বরং মেন্টর হিসেবে এমন কাউকেই চাইছে টিম যিনি ব্যাটিং এবং সার্বিক পরিকল্পনায় আরও জোর দিতে পারবেন। যদিও সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করেনি লখনউ।

Follow Us
ভেঙে পড়ল একের পর এক সাঁকো, কী হচ্ছে ঘাটালে?
ভেঙে পড়ল একের পর এক সাঁকো, কী হচ্ছে ঘাটালে?
'কে কণ্ঠ দিতে গেলেন, কে খাটের তলায় লুকোলেন...', ভাবতে রাজি নন শমীক
'কে কণ্ঠ দিতে গেলেন, কে খাটের তলায় লুকোলেন...', ভাবতে রাজি নন শমীক
'আমি কড়া মানুষই নই', কেন বললেন শমীক?
'আমি কড়া মানুষই নই', কেন বললেন শমীক?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া