AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS vs RR IPL Match Result: ঘরই শত্রু! ‘উড়তা পঞ্জাব’কে বিশাল ব্যবধানে হারাল রাজস্থান

Punjab Kings vs Rajasthan Royals Report: প্রথম ইনিংসেই যেন ম্যাচ হাতছাড়া পঞ্জাব কিংসের। টস হেরে প্রথমে ব্য়াট করতে নেমে ২০৬ রানের বিশাল টার্গেট দেয় রাজস্থান রয়্যালস। প্রথম বার এই মাঠে ২০০ প্লাস স্কোর। যা তাড়া করে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হত পঞ্জাব কিংসকে।

PBKS vs RR IPL Match Result: ঘরই শত্রু! 'উড়তা পঞ্জাব'কে বিশাল ব্যবধানে হারাল রাজস্থান
Image Credit: BCCI
| Updated on: Apr 05, 2025 | 11:42 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের সবচেয়ে ব্য়ালান্সড দল মনে করা হচ্ছে পঞ্জাব কিংসকে। পারফরম্যান্সেও সেটা দেখিয়েছে প্রথম দু-ম্যাচে। যদিও ঘরে ফেরা স্বস্তির হল না পঞ্জাব কিংসের। মুল্লানপুর স্টেডিয়ামে আইপিএলের হাতে গোনা ম্যাচ হয়েছে। এর মধ্য়ে মাত্র একবারই ১৬০ প্লাস স্কোর তাড়া করে জেতার রেকর্ড রয়েছে। ফলে প্রথম ইনিংসেই যেন ম্যাচ হাতছাড়া পঞ্জাব কিংসের। টস হেরে প্রথমে ব্য়াট করতে নেমে ২০৬ রানের বিশাল টার্গেট দেয় রাজস্থান রয়্যালস। প্রথম বার এই মাঠে ২০০ প্লাস স্কোর। যা তাড়া করে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হত পঞ্জাব কিংসকে।

বোর্ডে বড় টার্গেট ছাড়াও দু-দলের মধ্য়ে পার্থক্য় গড়ে দেয় পার্টনারশিপের অভাব। রাজস্থানের ওপেনিং জুটি দুর্দান্ত হয়েছে। পাশাপাশি মিডল অর্ডারেও পার্টনারশিপ হয়েছে। যে কারণে ২০০ প্লাস স্কোর গড়তে পেরেছে তারা। ক্যাপ্টেন্সিতে ফেরা সঞ্জু স্যামসন,যশস্বী, রিয়ান পরাগরা দুর্দান্ত ব্য়াটিং করেন। ব্যাটিংয়ে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে পঞ্জাব কিংস।

পঞ্জাব ইনিংসের প্রথম ডেলিভারিতেই ওপেনার প্রিয়াংশ আর্যকে বোল্ড করেন জোফ্রা আর্চার। পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার দুরন্ত ছন্দে। নেমেই কভারের উপর দিয়ে বাউন্ডারি মারেন। যদিও সেই ওভারে তাঁরও উইকেট নেন জোফ্রা। সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে পঞ্জাবের। নেহাল ওয়াদেরা ও গ্লেন ম্যাক্সওয়েল দুর্দান্ত ব্যাটিং করছিলেন। কিন্তু পরপর দু-ওভারে এই দু-জনের উইকেট পড়তেই যাবতীয় সম্ভাবনা শেষ পঞ্জাবের। ঘরের মাঠে ৫৫ রানের বিশাল ব্যবধানে হার।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?