AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Opening Ceremony: IPL-এ বিরাট চমক, গ্র্যান্ড ওপেনিং হলেও শেষ হয়নি ‘ওপেনিং সেরেমনি’!

IPL 2025: এ বারের আইপিএলের ওপেনিং সেরেমনির পালা একদিনে শেষ হচ্ছে না। বোর্ডের তরফে জানানো হয়েছে ২৩ মার্চ সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ হবে ওপেনিং সেরেমনি। তাতেও শেষ হচ্ছে না।

IPL Opening Ceremony: IPL-এ বিরাট চমক, গ্র্যান্ড ওপেনিং হলেও শেষ হয়নি 'ওপেনিং সেরেমনি'!
IPL-এ বিরাট চমক, গ্র্যান্ড ওপেনিং হলেও শেষ হয়নি 'ওপেনিং সেরেমনি'!Image Credit: PTI
| Updated on: Mar 23, 2025 | 5:13 PM
Share

কলকাতা: আইপিএল (IPL) সাবালক হতেই বেশ চমক দেখা যাচ্ছে। শনিবার ক্রিকেটের নন্দনকাননে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। কিং খান নিজে ছিলেন সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে। টুর্নামেন্টের গুরুত্ব, ঐতিহ্য ও সাফল্য নিয়ে নানা কথা শোনা গিয়েছে বাদশার গলায়। তিনি আইপিএলের শুভ সূচনার পর সুরের জাদু ছড়িয়ে একাধিক সুন্দর গান উপহার দিয়েছেন শ্রেয়া ঘোষাল। এরপর তরুণ প্রজন্মের মনে দোলা দিতে অসাধারণ পারফর্ম করেন বলি ডিভা দিশা পাটানি। চমক সেখানেই শেষ ছিল না। কারণ, এরপর করণ অউজলার একের পর এক ব়্যাপ। নিশ্চিতভাবে ছিল তাঁর জনপ্রিয় গান ‘হুসন তেরা তওবা তওবা।’ ইডেন গার্ডেন্সে ওপেনিং সেরেমনির শো এখানেই শেষ হয়নি। ম্যাচ শুরু হওয়ার আগে মঞ্চে বিরাট কোহলি ও রিঙ্কু সিংকে ডেকে তাঁদের সঙ্গে নাচ করেন শাখরুখ খান। এ যেন ছিল সোনায় সোহাগা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। গ্র্যান্ড ওপেনিং হওয়ার পরও অবশ্য ওপেনিং সেরেমনি শেষ হয়নি। শুনে অবাক লাগতে পারে। কিন্তু এটাই সত্যি।

বিষয়টা পরিষ্কার করা যাক। এ বারের আইপিএলের ওপেনিং সেরেমনির পালা একদিনে শেষ হচ্ছে না। বোর্ডের তরফে জানানো হয়েছে ২৩ মার্চ সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ হবে ওপেনিং সেরেমনি। যাকে এ বার আইপিএল-১৮-র মেগা সেলিব্রেশন হিসেবে বলা হচ্ছে। চিপকে আজ রাতে পারফর্ম করবেন অনিরুদ্ধ রবিচন্দ্র। তিনি এক সঙ্গীতকার, সঙ্গীত নির্মাতা এবং গায়ক। তমিল ফিল্মের জন্য কাজ করেন। এ ছাড়া অনেক তেলুগু ফিল্মের জন্য সঙ্গীতও তৈরি করেছেন।

এখানেই শেষ হয়ে যাচ্ছে না ওপেনিং সেরেমনির চমক। কারণ, বোর্ডের এক্স হ্যান্ডেলে ঢুঁ মারলে দেখা যাচ্ছে, সেখানে জানানো হয়েছে যে, ২৪ মার্চ বিশাখাপত্তনমে সন্ধে ৬.৩০ মিনিটে পারফর্ম করবেন ভারতীয় গায়িকা নীতি মোহন। সেখানে অবশ্য তিনি একা নন, তাঁর পাশাপাশি পারফর্ম করবেন সিদ্ধার্থ মহাদেবন। এই তথ্য দেখে ক্রিকেট মহলে আলোচনা চলছে যে, হয়তো এ বারের আইপিএলে অঞ্চলভেদে এবং হাই-ভোল্টেজ ম্যাচ গুলিতে বা নির্বাচিত কিছু ম্যাচের আগে এমন সেলিব্রেশন দেখা যাবে।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত