AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Points Table: ইডেন সাক্ষী রইল ধোনি ধামাকার, পয়েন্ট টেবলের মগডালে উঠে বসল সিএসকে

IPL 2023: দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৩৩টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: ইডেন সাক্ষী রইল ধোনি ধামাকার, পয়েন্ট টেবলের মগডালে উঠে বসল সিএসকে
ইডেন সাক্ষী রইল ধোনি ধামাকার, পয়েন্ট টেবলের মগডালে উঠে বসল সিএসকেImage Credit: IPL Website
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 7:19 AM
Share

কলকাতা: একেই বলে জমজমাটি আইপিএল। দেখতে দেখতে ১৬তম আইপিএলের ৩৩টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৩৩টি ম্যাচের পর পয়েন্ট টেবলে ওঠানামা ভালোই লেগে চলছে। রবিবার ছিল ডাবল হেডার। বিকেলে চিন্নাস্বামীতে রাজস্থান রয়্যালসকে ৭ রানে হারায় আরসিবি। এরপর রবি-রাতে কেকেআরকে ইডেনে ৪৯ রানের বড় ব্যবধানে হারায় সিএসকে। এই ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে চেন্নাই সুপার কিংস। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৩৩টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. ১৬তম আইপিএলের ৩৩টি ম্যাচের পর ৩ নম্বর থেকে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। রবিবার ইডেনে কেকেআরকে হারিয়েছে সিএসকে। এখনও অবধি চেন্নাই ৭টি ম্যাচে খেলেছে। ৫টি জয় ও ২টি হারের পর আপাতত সিএসকের পয়েন্ট ১০। নেট রান রেট +০.৬৬২।

২. আরসিবির কাছে হেরে পয়েন্ট টেবলে ২ নম্বরে নেমেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ৭টি ম্যাচে খেলে ৪টিতে জয় ও ৩টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৮৪৪। রাজস্থানের পয়েন্ট ৮।

৩. এ বারের আইপিএলের পয়েন্ট টেবলের ৩ নম্বরে আছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৭টি ম্যাচে খেলে ৪টিতে জয় ও ৩টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৫৪৭। পয়েন্ট ৮।

৪. লিগ টেবলের ৪ নম্বরে রয়েছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ৬টি ম্যাচে খেলে ৪টি জয়, ২টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.২১২। ৮ পয়েন্ট রয়েছে গুজরাটের।

৫. রবি-বিকেলে ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবলের ৬ থেকে ৫ এ উঠেছে ফাফ ডু’প্লেসির আরসিবি। এখনও অবধি এই আইপিএলে ৭টি ম্যাচে খেলে ৪টি জয় ও ৩টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.০০৮। বিরাটদের মোট পয়েন্ট ৮।

৬. লিগ টেবলের ৫ থেকে ৬ নম্বরে নেমেছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৪টিতে জয় ও ৩টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ৮। নেট রান রেট -০.১৬২।

৭. পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ৬টি ম্যাচে খেলে ৩টি জয় ও ৩টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.২৫৪। পয়েন্ট ৬।

৮. রবি-রাতে ঘরের মাঠে সিএসকের কাছে হারার পরও লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ৭টি ম্যাচে খেলে ২টি জয় ও ৫টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.১৮৬। পয়েন্ট ৪।

৯. আজ হায়দরাবাদের ম্যাচ রয়েছে। পয়েন্ট টেবলের নয় নম্বরে আছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচে হায়দরাবাদের ২টি জয় ও ৪টি হার। পয়েন্ট ৪। হায়দরাবাদের নেট রান রেট -০.৭৯৪।

১০. আজ দিল্লির ম্যাচ রয়েছে। ১৬তম আইপিএলে টানা ৫টি ম্যাচে হেরেছিল ডেভিড ওয়ার্নারের দল। এরপর ষষ্ঠ ম্যাচে ঘরের মাঠে কেকেআরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দিল্লি। তারপরও লিগ টেবলের সবচেয়ে নীচেই রয়েছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -১.১৮৩। পয়েন্ট ২।

Follow Us