AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishan Kishan : পথ দুর্ঘটনায় মৃত্যু দিদি-জামাইবাবুর, তাও দেশকে জেতালেন নায়ক!

যদিও, মাঠে এর প্রভাব পড়তে দেননি ঈশান। গতকাল ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেললেন তিনি। কয়েক মাস আগেও গল্পটা ছিল অন্যরকম। ভারতীয় দলের সঙ্গে যেন কয়েক লক্ষ যোজন দূরত্ব বেড়ে গিয়েছিল ঈশানের। শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি।

Ishan Kishan : পথ দুর্ঘটনায় মৃত্যু দিদি-জামাইবাবুর, তাও দেশকে জেতালেন নায়ক!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 5:54 PM
Share

কলকাতা : ফাইনাল খেলার ৪৮ ঘন্টা আগে পেয়েছিলেন খবরটা। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দিদি-জামাইবাবু। তবুও আমেদাবাদে গতকাল তিনি, ঈশান কিষান শুধু মাঠেই নামেননি, দুরন্ত হাফ সেঞ্চুরি করে দলকে জেতানোয় বড় ভূমিকা পালন করেছেন তিনি। এই অসময়ে জিতেছে তাঁর দলও। নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল মার্জিনে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। ঈশান ছাড়াও ভাল খেলেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তাঁদের ব্যাটেই বিশ্বজয়ের শিরোপা ভারতের মাথায়।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে, শুক্রবার মৃত্যু হয়েছিল ঈশানের দিদি ও তাঁর জামাইবাবুর। সেই খবর পেয়ে বাড়ি ফিরতে পারেন নি ঈশানের বাবা। খেলা সত্ত্বেও বাড়ি ফিরতে চেয়েছিলেন ঈশান। কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচেই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফাইনালের আগে ঈশানের বাবা প্রণব সঙ্গাব্দমাধ্যমকে জানান,”আমরা কেউই বিশ্বকাপ ফাইনাল দেখতে যাব না। ঈশানও বাড়ি ফিরতে চেয়েছিল। কিন্তু ও দেশের হয়েই খেলবে।” ম্যাচের আগে যথেষ্ট মনমরা ছিলেন তিনি। সতীর্থরা এসে উদ্বুদ্ধ করে যান তাঁকে। ব্যাটিং অনুশীলনের পর অনেকে তাঁর সঙ্গে কথা বলেন। যদিও, মাঠে এর প্রভাব পড়তে দেননি ঈশান। গতকাল ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেললেন তিনি। ব্যাটিং ছাড়া ফিল্ডিংয়েও ৩টি ক্যাচ ধরেন ঈশান। ম্যাচের পর দিদি-জামাইবাবুকে ইনিংস উৎসর্গ করেছেন এই ভারতীয় ব্যাটার।

অথচ বেশ কয়েক মাস আগেও গল্পটা ছিল অন্যরকম। ভারতীয় দলের সঙ্গে যেন কয়েক লক্ষ যোজন দূরত্ব বেড়ে গিয়েছিল ঈশানের। শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি। ২০২৩ সালে মানসিক অসুস্থতার কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ঈশান। সেই সময়েই তাঁকে দেখা যায় দুবাইতে। ২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের পর রঞ্জি ট্রফি খেলতে চান নি ঈশান। এই ঘটনার পরেই ২০২৪ সালে তাঁর সঙ্গে বার্ষিক চুক্তিভঙ্গ করেছিল বিসিসিআই। এই চুক্তি হারানোর পরেই যেন ধীরে ধীরে ক্রিকেটের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে যায়। ফর্ম হারিয়েছিলেন আইপিএলেও। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৪ ম্যাচে করেছিলেন মাত্র ৩২০ রান। এমন সময় আসরে নামেন তৎকালীন ভারতীয় দলের হেডস্যার রাহুল দ্রাবিড়। ঈশানকে শৃঙ্খলা ফেরাতে অনুরোধ করেছিলেন দ্রাবিড়। পাশাপাশি তাঁকে ডোমেস্টিক ক্রিকেট খেলতেও নির্দেশ দিয়েছিলেন তিনি। ২০২৫ সালের শেষে কপাল খোলে তাঁর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডের অধিনায়ক হিসেবে রাজ্যকে দিয়েছেন প্রথম ট্রফি। ফাইনালে নিজে খেলেছেন ৪৯ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস। এরপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ডাক পান ঈশান। গতকাল মানসিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও দুর্দান্ত ইনিংস খেলে তিনি দেখিয়ে দিলেন, মানসিকভাবে কতটা দৃঢ় ঈশান।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?