AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs West Indies: রোহিতের সঙ্গে ওপেনিংয়ে ঈশান, ভাবনায় কুল-চা

রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে এই প্রথম বার খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। ম্যাচে নামার আগে হিটম্যান জানালেন বিরাটের থেকে নেতৃত্বের ব্যাটন নিলেও সেই ধারাবাহিকতাকেই আদর্শ করে এগোতে চান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই করোনায় সংক্রমিত হন ঋতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান। প্রথম ম্যাচে নেই কেএল রাহুলও। ওপেনিং স্লট নিয়ে সংশয় দেখা দিলেও ভারতের হাজারতম একদিনের ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করবেন ঈশান কিশানই।

India vs West Indies: রোহিতের সঙ্গে ওপেনিংয়ে ঈশান, ভাবনায় কুল-চা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রিভিউ। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 9:03 PM
Share

আমেদাবাদ: রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামছে ভারত। হাজারতম একদিনের ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। আমেদাবাদে এক মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ক্রিকেট। ১ হাজার তম একদিনের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। অথচ এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে থেকে দেখতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কোভিড পরিস্থিতিতে দর্শকশূন্য স্টেডিয়ামেই হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে এই প্রথম বার খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। ম্যাচে নামার আগে হিটম্যান জানালেন বিরাটের থেকে নেতৃত্বের ব্যাটন নিলেও সেই ধারাবাহিকতাকেই আদর্শ করে এগোতে চান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই করোনায় সংক্রমিত হন ঋতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান। প্রথম ম্যাচে নেই কেএল রাহুলও। ওপেনিং স্লট নিয়ে সংশয় দেখা দিলেও ভারতের হাজারতম একদিনের ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করবেন ঈশান কিশাণই। শাহরুখ খান এবং ঈশাণ কিষাণকে প্রথম ওয়ান ডে-র জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে, জানিয়ে দিল বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। সামনের বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। দ্রাবিড়ের ছেলেদের সেই প্রস্তুতি শুরু হচ্ছে এখন থেকেই। অনেকদিন বাদে জাতীয় দলে ফিরেছেন কুলদীপ যাদব। প্রথম একদিনের ম্যাচে কুল-চা জুটিকে দেখা গেলেও অবাক হওয়ার থাকবে না।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের ভারতের মাথাব্যথা মিডল অর্ডার। দক্ষিণ আফ্রিকা সফরে দলের মিডল অর্ডারের ব্যর্থতা চোখে পড়েছিল। সেটা ঢাকতে এই সিরিজেই বাড়তি নজর দিতে হবে থিঙ্ক ট্যাঙ্ককে। ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য রেখে এখন থেকেই প্ল্যানিং শুরু রোহিত-রাহুলের ভারতের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: India vs West Indies: বিরাট যেখানে নিয়ে গিয়েছে টিমকে, সেখান থেকে শুরু করব: রোহিত

Follow Us