AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishan Kishan: ঈশান কোণে আলো! মা-ঠাকুমার স্নেহের চুম্বনে সুদিনের প্রার্থনা

India A Team Australia Tour: ঈশান কিষাণের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, তিনি রিকি ভুঁই, অভিষেক পোড়েল ও প্রসিধ কৃষ্ণার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। আর অপর ছবিটি অজি সফরে যাওয়ার পথে বিমানের ভেতরে সিটে বসে থাকা নিজের।

Ishan Kishan: ঈশান কোণে আলো! মা-ঠাকুমার স্নেহের চুম্বনে সুদিনের প্রার্থনা
ঈশান কোণে আলো! মা-ঠাকুমার স্নেহের চুম্বনে সুদিনের প্রার্থনা
| Updated on: Oct 25, 2024 | 7:30 PM
Share

কলকাতা: বোর্ডের নির্দেশ অবাধ্য করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। আইপিএল খেললেও জাতীয় দলের রাস্তা বন্ধ ছিল। এ মরসুমে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। দলীপ ট্রফি, রঞ্জি ট্রফিতে খেলেছেন। অবশেষে ভারত এ-দলে সুযোগ মিলেছে। অস্ট্রেলিয়া সফরে ভারতের এ দলে সুযোগ পাওয়া মানেই আশার আলো। এই সিরিজে ভালো পারফর্ম করতে পারলে সিনিয়র টিমে প্রত্যাবর্তন হতে পারে ঈশান কিষাণের (Ishan Kishan)। সেই সফরে যাওয়ার আগে মা-ঠাকুমার থেকে তিনি পেলেন স্নেহের চুম্বন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঈশান কিষাণের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, নিজের বাড়ি থেকে বিমানবন্দর যাওয়ার জন্য গাড়িতে উঠছেন তিনি। সেই সময় গাড়ির কাছে এসে ঈশানের কপালে প্রথমে স্নেহের চুমু দেন তাঁর মা। তার ঠিক পরেই ঠাকুমা তাঁর কাছে এসে চুমু দেন। ড্রাইভারের পাশের সিটে বসে থাকা ঈশানের গলা জড়িয়ে ধরেন তাঁর ঠাকুমা। এরপর এগিয়ে যায় তাঁর গাড়ি। মা-ঠাকুমারা হয়তো স্নেহের চুম্বন দিয়ে সুদিনের প্রার্থনাই করেছেন।

ঈশান কিষাণের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, তিনি দুটি ছবি শেয়ার করেছেন। প্রথমটিতে রিকি ভুঁই, অভিষেক পোড়েল ও প্রসিধ কৃষ্ণার সঙ্গে বসে রয়েছেন তিনি। আর অপর ছবিটিতে দেখা যায় অজি সফরে যাওয়ার পথে বিমানের ভেতরে সিটে বসে রয়েছেন তিনি।

সদ্য ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফিতে রেলওয়েজ়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশান কিষাণ। এ বার ডনের দেশে ভারত-এ টিমের হয়ে তাঁর জ্বলে ওঠার অপেক্ষা। সেখানে ভালো খেললে আবার সিনিয়র টিমে জায়গা ফিরে পেতে পারেন ঈশান। দেশের জার্সিতে এখনও অবধি ঈশান খেলেছেন ২টি টেস্ট, ২৭টি ওডিআই ও ৩২টি টি-টোয়েন্টি।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...