AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs RCB Playing XI IPL 2025: ইডেনে কেকেআর বনাম আরসিবি, জেনে নিন দু-দলের সম্ভাব্য একাদশ

KKR vs RCB Preview: আরও একটা সম্ভাবনা থাকতে পারে, কেকেআর প্রথমে ব্যাট করলে তরুণ বিধ্বংসী ব্যাটার অংক্রিশ রঘুবংশীকে তিনে নামিয়ে দেওয়া হতে পারে। তিনি দ্রুতগতিতে রান তুলতে পারবেন। বোলিংয়ের সময় তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরাকে নামানো হতে পারে। প্রথমে বোলিং করলে এর উল্টোটা।

KKR vs RCB Playing XI IPL 2025: ইডেনে কেকেআর বনাম আরসিবি, জেনে নিন দু-দলের সম্ভাব্য একাদশ
Image Credit: PTI
| Updated on: Mar 21, 2025 | 11:43 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শুরু আজ। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর ও আরসিবি। কলকাতা নাইট রাইডার্স মূলত কোর টিমটাই ধরে রেখেছে। আইপিএলের মেগা অকশনের আগে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী রিটেনশন এবং আরটিএম মিলিয়ে ছ’জন প্লেয়ারকে রাখা যেত। কেকেআর ছ’জনকেই রিটেন করেছিল। তেমনই অকশনে ফেরানো হয়েছে ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, অংক্রিশ রঘুবংশীর মতো প্লেয়ারদের। অকশনে শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল অজিঙ্ক রাহানেকে। শেষ অবধি অভিজ্ঞ রাহানেকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইডেনে প্রথম ম্যাচে কী হতে পারে কেকেআরের একাদশ? প্রস্তুতি এবং স্কোয়াড দেখে যা বলা যায়, শুরুতে অভিজ্ঞতায়ই ভরসা রাখবে কেকেআর। ওপেনিংয়ে দেখা যেতে পারে কুইন্টন ডি’কক ও অজিঙ্ক রাহানেকে। আবার আরও একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত মরসুমে দুর্দান্ত খেলা সুনীল নারিনকে ওপেনিংয়েই রেখে দেওয়া হতে পারে। তাঁর সঙ্গী কুইন্টন ডি’কক। তিনে অ্যাঙ্করের ভূমিকায় রাহানে, চারে ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার। এরপর রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল।

আরও একটা সম্ভাবনা থাকতে পারে, কেকেআর প্রথমে ব্যাট করলে তরুণ বিধ্বংসী ব্যাটার অংক্রিশ রঘুবংশীকে তিনে নামিয়ে দেওয়া হতে পারে। তিনি দ্রুতগতিতে রান তুলতে পারবেন। বোলিংয়ের সময় তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরাকে নামানো হতে পারে। প্রথমে বোলিং করলে এর উল্টোটা। বোলিং বিভাবে হর্ষিত রানা, অনরিখ নর্টজের সম্ভাবনাই বেশি। তবে বৈচিত্র রাখতে বাঁ হাতি পেসার স্পেন্সর জনসনকেও সুযোগ দেওয়া হতে পারে।

কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী/বৈভব অরোরা (ইমপ্যাক্ট প্লেয়ার), অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনরিখ নর্টজে/স্পেন্সর জনসন

আরসিবির সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মা, টিম ডেভিড, রশিক সালাম দার/মনোজ ভান্ডাগে, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে লেগ স্পিনার সূয়াশ শর্মাকে। তবে ব্যাটিং বিপর্যয় হলে স্বপ্নিল সিং।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট