AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul: চিন্নাস্বামীতে গর্জে DC-র হিরো রাহুল বললেন, ‘এটা আমার মাঠ…’

RCB vs DC, IPL 2025: আর ৭টা রান হলেই সেঞ্চুরির মালিক হতেন রাহুল। সেটা না হলেও অক্ষরের দিল্লির আরসিবি-বধের নায়ক রাহুলই। কেএল বেঙ্গালুরুর ছেলে, সেখানকার মাঠ তাঁর চেনা। দিল্লির জার্সি গায়ে চাপিয়ে চিন্নাস্বামীতে খেলতে নেমে রাহুলকে আলাদাই মেজাজে দেখা যাচ্ছিল।

KL Rahul: চিন্নাস্বামীতে গর্জে DC-র হিরো রাহুল বললেন, 'এটা আমার মাঠ...'
চিন্নাস্বামীতে রাহুলের ব্যাটে গর্জন, DC-র হিরো বললেন, 'এটা আমার মাঠ'Image Credit: IPL Website
| Updated on: Apr 11, 2025 | 11:37 AM
Share

কলকাতা: ১৮তম ওভারের পঞ্চম ডেলিভারিতে একখানা গগনচুম্বী ছক্কা… চিন্নাস্বামীতে আইপিএলের (IPL) ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) জেতালেন লোকেশ রাহুল (KL Rahul)। এ দৃশ্য এখনও ক্রিকেট প্রেমীদের মনে টাটকা। চিন্নাস্বামীতে দিল্লিকে জেতাতেই গর্জে উঠেছিলেন রাহুল। নিজের ব্যাট দিয়ে মাটিতে গোল গোল করার চেষ্টা করেন (যেন মাটিতে তলোয়ারের মতো ব্যাট গেঁথে দিচ্ছেন) এবং সেই সময় তিনি বলেন, ‘এটা আমার মাঠ।’ ম্যাচের শেষেও রাহুলের গর্জন থামেনি।

আর ৭টা রান হলেই সেঞ্চুরির মালিক হতেন রাহুল। সেটা না হলেও অক্ষরের দিল্লির আরসিবি-বধের নায়ক রাহুলই। কেএল বেঙ্গালুরুর ছেলে, সেখানকার মাঠ তাঁর চেনা। দিল্লির জার্সি গায়ে চাপিয়ে চিন্নাস্বামীতে খেলতে নেমে রাহুলকে আলাদাই মেজাজে দেখা যাচ্ছিল। ৯৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ওই ম্যাচের সেরা হন রাহুল। ম্যাচের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল বলেন, ‘এটা আমার মাঠ, আমার বাড়ি, এই মাঠটা অনেকের থেকে ভালো আমি চিনি।’

টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৩ রান তোলেন ফিল সল্ট, রজত পাতিদাররা। ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দিল্লি। রাহুল ছাড়া ত্রিস্টান স্টাবস ৩৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। ম্যাচের শেষে রাহুল বলেন, ‘উইকেটটা সামান্য জটিল ছিল। তবে ২০ ওভার ধরে স্টাম্পের পিছনে ছিলাম। উইকেট কেমন আচরণ করছে, তা পর্যবেক্ষণ করেছিলাম। ব্যাটিং করার সময় সেটাই সাহায্য করেছিল।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?