AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: ম্যাচ শেষে রিঙ্কু সিংকে সপাটে দু’বার চড় কুলদীপের, রেগে লাল KKR তারকা

KKR, IPL 2025: দিল্লিকে তাদের ঘরের মাঠে ১৪ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল কেকেআর। ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটাররা মাঠের ধারে হাসিমুখে গল্প করছিলেন। সেখানে হঠাৎ করেই রিঙ্কুর গালে জোড়া থাপ্পড় মারেন কুলদীপ।

Rinku Singh: ম্যাচ শেষে রিঙ্কু সিংকে সপাটে দু'বার চড় কুলদীপের, রেগে লাল KKR তারকা
ম্যাচ শেষে রিঙ্কু সিংকে সপাটে দু'বার চড় কুলদীপের, রেগে লাল KKR তারকাImage Credit: X
| Updated on: Apr 30, 2025 | 12:01 PM
Share

কলকাতা: আইপিএলে (IPL) চড়-কাহনের কথা উঠলেই প্রথম মরসুম মনে পড়ে। সে বার শ্রীসন্থকে চড় মেরে বিতর্কে জড়িয়েছিলেন হরভজন সিং। টুর্নামেন্টের ১৭টা মরসুম পর ফের সেই রকম ঘটনা আইপিএলে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। সেখানে ম্যাচের শেষে কেকেআরের সুপারস্টার রিঙ্কু সিংকে (Rinku Singh) সপাটে চড় মারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাও আবার একবার নয়, কুলদীপ কেকেআরের তারকা রিঙ্কুকে দুই বার চড় মারেন। আচমকা কুলদীপের থেকে জোড়া থাপ্পড় খেয়ে রেগে লাল হয়ে যান রিঙ্কু সিং। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।

দিল্লিকে তাদের ঘরের মাঠে ১৪ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল কেকেআর। ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটাররা মাঠের ধারে হাসিমুখে গল্প করছিলেন। সেখানে হঠাৎ করেই রিঙ্কুর গালে সপাটে এক চড় কষিয়ে দেন। ভ্যাবাচ্যাকা খেয়ে যান রিঙ্কু। তিনি কিছু বুঝে ওঠার আগেই ফের দিল্লির তারকা কুলদীপ আরও একটি চড় মারেন রিঙ্কুকে।

আচমকা পরপর ২ বার থাপ্পড় খেয়ে রীতিমতো চমকে যান কেকেআর তারকা। কুলদীপের দিকে অবাক চোখে তাকিয়ে থাকেন। বুঝতেই পারছিলেন না কুলদীপকে কী বলবেন। অবাক দৃষ্টিতে রিঙ্কু তাকিয়ে থাকেন কুলদীপের দিকে। তবে রিঙ্কুর চোখমুখ বলে দিচ্ছিল, তিনি কুলদীপের উপর রীতিমতো রেগে গিয়েছিলেন।

কুলদীপের এই আচরণে রীতিমতো রেগে গিয়েছেন নেটিজ়েনরা। কেউ কেউ বোর্ডকে কুলদীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কেউ আবার এই ঘটনা দেখে মনে করেছেন হরভজন ও শ্রীসন্থের ঝামেলাকে। উল্লেখ্য, কুলদীপ কেন রিঙ্কুকে ২ বার চড় মেরেছেন, তার সঠিক কারণ জানা যায়নি।

Follow Us