AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ZIM: জিম্বাবোয়ের বিরুদ্ধে কে আগে ছাপিয়ে যাবেন লোকেশ রাহুলকে? দৌড়ে তিন তরুণ তুর্কি

India Tour of Zimbabwe: ভারতের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে কেএল রাহুলের। ভারতের তিন তরুণ তুর্কির কাছে সুযোগ রয়েছে এ বার লোকেশ রাহুলকে ছাপিয়ে যাওয়ার। কারা তাঁরা?

IND vs ZIM: জিম্বাবোয়ের বিরুদ্ধে কে আগে ছাপিয়ে যাবেন লোকেশ রাহুলকে? দৌড়ে তিন তরুণ তুর্কি
IND vs ZIM: জিম্বাবোয়ের বিরুদ্ধে কে আগে ছাপিয়ে যাবেন লোকেশ রাহুলকে? দৌড়ে তিন তরুণ তুর্কি
| Updated on: Jul 06, 2024 | 3:10 PM
Share

কলকাতা: শুভমন গিলের (Shubman Gill) হাত ধরে ভারতের তরুণ ব্রিগেড জিম্বাবোয়ের বিরুদ্ধে নামতে চলেছে। ৫ ম্যাচের টি-২০ সিরিজের শুভ সূচনা আজ, শনিবার। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। অতীতে ভারত ও জিম্বাবোয়ে যত বার মুখোমুখি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন চামু চিভাভা। আর ভারতের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে কেএল রাহুলের (KL Rahul)। ভারতের তিন তরুণ তুর্কির কাছে সুযোগ রয়েছে এ বার লোকেশ রাহুলকে ছাপিয়ে যাওয়ার। কারা তাঁরা?

ভারত-জিম্বাবোয়ে যতবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মুখোমুখি হয়েছে তার মধ্যে ৭টি ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন চামু চিভাভা (১৭২ রান)। আর ভারতের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান লোকেশ রাহুলের (৪ ইনিংসে ১২০ রান)। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজে তে ছাপিয়ে যাবেন লোকেশ রাহুলকে? তরুণ তুর্কি শুভমন গিল, অভিষেক শর্মা, রিয়ান পরাগরা দৌঁড়ে রয়েছেন।

শুভমনের নেতৃত্বে তরুণ তুর্কিরা এ বার জিম্বাবোয়ের বিরুদ্ধে কেমন খেলেন, সেটাই দেখার। অভিষেক ও রিয়ান এই প্রথম বার দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলার ডাক পেয়েছেন। ভালো পারফর্ম করে দেখাতে পারলে, আবার সুযোগ মিলবে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), *যশস্বী জয়সওয়াল (সাই সুদর্শন), ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, *সঞ্জু স্যামসন (জীতেশ শর্মা), ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, *শিবম দুবে (হর্ষিত রানা)

*প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াডে পরিবর্ত।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়