AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma ভিডিয়ো: টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ ছয়! সেঞ্চুরি সেলিব্রেট করলেন না হিটম্যান

IPL, Mumbai Indians vs Chennai Super Kings: টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ কিংবা তার বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইল, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, কলিন মানরোর। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও তাঁরা অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। ফলে তাঁদের সুযোগটাও বেশি ছিল। রোহিত শর্মার কাছে সীমিত সুযোগ। এর মধ্যেই নজির গড়েন রোহিত। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিতের ছয়ের সংখ্যা ছিল ৪৯৭।

Rohit Sharma ভিডিয়ো: টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ ছয়! সেঞ্চুরি সেলিব্রেট করলেন না হিটম্যান
Image Credit: BCCI
| Updated on: Apr 15, 2024 | 2:53 AM
Share

মাঠে নামলেই যেন রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। বিধ্বংসী ব্যাটিংয়ের আরও একটা উদাহরণ হিটম্যানের। বোর্ডে ২০৭ রানের টার্গেট। হিটম্যানকে শুরু থেকেই চালিয়ে খেলতে হত। সেটাই করলেন। আর এই ইনিংসের পথেই প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির গড়েন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০-র বেশি ছয় রোহিতের নামে। ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। যদিও মন ভালো ছিল না। দল হারের মুখে, সেঞ্চুরির সেলিব্রেশনও করেননি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ কিংবা তার বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইল, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, কলিন মানরোর। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও তাঁরা অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। ফলে তাঁদের সুযোগটাও বেশি ছিল। রোহিত শর্মার কাছে সীমিত সুযোগ। এর মধ্যেই নজির গড়েন রোহিত। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিতের ছয়ের সংখ্যা ছিল ৪৯৭।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি ছয়ের নজির রয়েছে ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ১০৫৬টি ছয় মেরেছেন ক্যারিবিয়ান তারকা। এরপরই তালিকায় রয়েছেন কায়রন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ পোলার্ড ৮৬০টি ছয় মেরেছেন। আরেক ক্য়ারিবিয়ান তারকা কেকেআরের আন্দ্রে রাসেল মেরেছেন ৬৭৮। নিউজিল্য়ান্ডের ‘প্রাক্তন’ ক্রিকেটার কলিন মানরোর টি-টোয়েন্টিতে ছয়ের সংখ্যা ৫৪৮। সেই তালিকায় যোগ হল রোহিতের নাম।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসে ৫টি ছয় মেরেছেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ছয়ের সংখ্যা দাঁড়াল ৫০২। যদিও দল না জেতায় কোনওরকম উচ্ছ্বাসে ভাসতে পারলেন না হিটম্যান।

Follow Us