AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: সাবাশ সামি! বাংলাদেশ ‘বধ’এর লক্ষ্যে ডাবল সেঞ্চুরি ভারতীয় সুপারস্টারের

ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে ভারত। প্রতিপক্ষ পড়শি দেশ বাংলাদেশ। শান্তদের বিরুদ্ধে ইনিংসের সূচনাই সামি করেছিলেন উইকেট নিয়ে। দেখতে দেখতে ৪৩তম ওভারে এসে তৃতীয় উইকেট ঝুলিতে ভরেন।

Mohammed Shami: সাবাশ সামি! বাংলাদেশ 'বধ'এর লক্ষ্যে ডাবল সেঞ্চুরি ভারতীয় সুপারস্টারের
Mohammed Shami: সাবাশ সামি! বাংলাদেশ 'বধ'এর লক্ষ্যে ডাবল সেঞ্চুরি ভারতীয় সুপারস্টারেরImage Credit: BCCI
| Updated on: Feb 20, 2025 | 6:18 PM
Share

এক, দুই, তিন — বাংলাদেশের বিরুদ্ধে দুবাইতে তিনটি উইকেট নিলেই এক মাইলফলকে পৌঁছে জেতেন ভারতীয় পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। তিনি পেলেন তিন উইকেট। হলেন ওডিআইতে ২০০টি উইকেটের মালিক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে ভারত। প্রতিপক্ষ পড়শি দেশ বাংলাদেশ। শান্তদের বিরুদ্ধে ইনিংসের সূচনাই সামি করেছিলেন উইকেট নিয়ে। দেখতে দেখতে ৪৩তম ওভারে এসে তৃতীয় উইকেট ঝুলিতে ভরেন। এবং ওডিআই কেরিয়ারে ২০০টি উইকেটের রেকর্ডও গড়েন।

শুরুতে পরপর বেশ কয়েকটি উইকেট ভারতীয় বোলাররা তুলে নিলেও একটা সময় জাকের আলি ও তৌহিদ হৃদয়ের জুটি কার্যত জাকিয়ে বসেছিল। ষষ্ঠ উইকেটে ওই জুটিকে টলাতে পারছিলেন না সামি, অক্ষর, রানারা। শেষ অবধি সেখানেও সামিই দেখান ম্যাজিক। জাকের আলিকে ফেরাতেই ভাঙে বাংলাদেশের জমাট জুটি। ভারতের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে ওডিআইতে সর্বাধিক পার্টনারশিপ (১৫৪ রান) এটিই।

সামি অবশ্য, এক, দুই বা তিনটি উইকেট নিয়ে থেমে যাননি। বাংলাদেশের বিরুদ্ধে তিনি মোট তুলে নিয়েছেন ৫টি উইকেট। মিনি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে সামির পাঁচ শিকার হলেন যাঁরা – সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। মোট ১০ ওভার বল করে ৫৩ রান খরচ করেছেন সামি।  ৫.৩০ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।

Follow Us