AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুপার এইটের আগে চোটের শঙ্কা! নেটে হার্দিকের শটে হাঁটুতে আঘাত সিরাজের

টুর্নামেন্ট শুরুর ঠিক আগে হর্ষিত রানার পরিবর্তে দলে সুযোগ পান সিরাজ। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে খেলেই প্রভাব ফেলেছিলেন। সেই ম্যাচে ৩ উইকেট নিয়ে ২৯ রান দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তবে এরপর নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তাঁকে প্রথম একাদশে দেখা যায়নি।

সুপার এইটের আগে চোটের শঙ্কা! নেটে হার্দিকের শটে হাঁটুতে আঘাত সিরাজের
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 21, 2026 | 12:29 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের আগেই, ভারতীয় শিবিরে দেখা দিল চোটের আশঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ ম্য়াচের প্রস্তুতি নিতে গিয়ে নেট সেশনে হাঁটুতে আঘাত পেলেন পেসার মহম্মদ সিরাজ। ঘটনাটি ঘটেছে শুক্রবার অনুশীলনের সময়। যা নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্য়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নেটে হার্দিক পাণ্ডিয়াকে বল করার সময় তাঁর ব্যাটের জোরালো শট সরাসরি সিরাজের হাঁটুতে লাগে। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে সিরাজকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শটটি লাগার পর কিছুক্ষণ ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। যদিও এখনও পর্যন্ত বোর্ডের তরফে চোটের মাত্রা সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ পর্যায়ে এই ঘটনা নিঃসন্দেহে ভারতের জন্য চিন্তার বিষয়।

টুর্নামেন্ট শুরুর ঠিক আগে হর্ষিত রানার পরিবর্তে দলে সুযোগ পান সিরাজ। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে খেলেই প্রভাব ফেলেছিলেন। সেই ম্যাচে ৩ উইকেট নিয়ে ২৯ রান দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তবে এরপর নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তাঁকে প্রথম একাদশে দেখা যায়নি। সুপার এইট পর্বে ভারতের প্রথম পছন্দের পেস জুটি হিসেবে জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তবুও সিরাজ দলে অতিরিক্ত বিশেষজ্ঞ পেসারদের মধ্য়ে একজন। ফলে তাঁর চোট গুরুতর হলে বোলিং বিভাগে ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে অতিরিক্ত পেস বিকল্প থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন প্রশ্ন, সিরাজের চোট কতটা গুরুতর এবং তিনি আদৌ সুপার এইটের ম্যাচগুলিতে উপলব্ধ থাকবেন কি না। চিকিৎসকদের পর্যবেক্ষণের পরই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হবে বলে জানা গিয়েছে। আপাতত ভারতীয় সমর্থকদের প্রার্থনা, আঘাত যেন সামান্য হয় এবং দ্রুত মাঠে ফিরতে পারেন মহম্মদ সিরাজ। কারণ টুর্নামেন্টের এই পর্যায়ে প্রতিটি খেলোয়াড়ই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।