live now
West Bengal News Today Live: মার্চের প্রথমেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, আজ কি তৃণমূলে প্রতীক উর?
Breaking News in Bengali Live Updates: যুব সাথী প্রকল্পে ফর্ম পূরণ গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। জেলায় জেলায় ফর্ম পূরণের জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে। গত ৫ বছরে বিধানসভার অধিবেশন পর্যাপ্ত না হওয়ায় বিরোধী ও সরকার পক্ষের সমালোচনা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

Image Credit: TV9 Bangla
LIVE NEWS & UPDATES
-
SIR in Bengal: হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক CEO ও মুখ্যসচিবের
- “বিশেষ পরিস্থিতির জন্য ব্যতিক্রমী নির্দেশ।” বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে শুক্রবার নির্দেশ দেওয়ার সময় এ কথাই বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার জন্য এক নজিরবিহীন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজকে জুডিশিয়াল অফিসার’ হিসেবে নিযুক্ত করার কথা বলেছে সুপ্রিম কোর্ট।
- আর সেই জুডিশিয়াল অফিসারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে বৈঠক করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো আজ হচ্ছে বৈঠক।
-
Pratikur Rahaman: লাল ঝান্ডা ছেড়ে আজই কি তৃণমূলে প্রতীক উর?

- তাঁকে ঘিরে জল্পনার অবসান কি আজই হচ্ছে? লাল ঝান্ডা ছেড়ে কি তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন সিপিএমের প্রতীক উর রহমান?
- প্রতীক উরের দলবদল যে সময়ের অপেক্ষা, গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথাতেও তাঁর স্পষ্ট ইঙ্গিত। বলে দিলেন, সন্তান হারানোর মতো অনুভূতি হচ্ছে।
- শেষমেশ এদিন আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে প্রতীক উর তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন বলে জল্পনা বাড়ছে।
-
-
Central force: মার্চের শুরুতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী
ফাইল ফোটো
- বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
- এখন ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে অমিত শাহের মন্ত্রক।
-
আগামী ১ মার্চ রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
-
আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বাংলায়।
কলকাতা: কিছুদিনের মধ্যে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তারই আগে বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, এসআইআর প্রক্রিয়াও শেষ পর্যায়ে। তবে এসআইআর নিয়ে চাপানউতোর জারি রয়েছে। আবার ভোটমুখী বাংলায় পুরোদমে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। দলবদলের খবরও সামনে আসছে। প্রতীক উর রহমানকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
Published On - Feb 21,2026 11:48 AM
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
